ইমরান ঘনিষ্ঠ শাহবাজ গিলের দু’দিনের পুলিশ হেফাজত

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Ousted Prime Minister Imran Khan) ঘনিষ্ঠ শাহবাজ গিলকে (Shahbaz Gill) দুই দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বুধবার ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (Additional District and Sessions Judge) জেবা চৌধুরী (Zeba Chaudhry) এই আদেশ দিয়েছেন। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে (Islamabad High Court) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ।

গত সপ্তাহে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ শাহবাজ গিলকে। মূলত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা অভিযোগ তোলার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে গিলের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের শীর্ষ নেতারা। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। উচ্চ আদালতে পিটিআই নেতার আইনজীবী আশঙ্কাপ্রকাশ করে বলেন, ‘পুলিশ হেফাজতে থাকাকালীন গিলের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে। ফের তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হলে তাঁর প্রাণ সংশয় হতে পারে।’

যদিও ইসলামাবাদ হাইকোর্ট ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতকে নির্দেশ দেয়, গিলের আর্জি যেন খতিয়ে দেখা হয়। এদিন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (Additional District and Sessions Judge) জেবা চৌধুরীর (Zeba Chaudhry) এজলাসে গিলকে ফের পুলিশি হেফাজতে না পাঠানোর আর্জি জানানো হয়। যদিও ওই আর্জির বিরোধিতা করে ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে গিলকে ৪৮ ঘন্টার হেফাজতে চাওয়া হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারক। বেশ কয়েক ঘন্টা বাদে বিচারক জেবা চৌধুরী পিটিআই নেতার জামিনের আর্জি খারিজ করে দিয়ে ৪৮ ঘন্টার পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট