Monkeypox: ভ্যাকসিন ১০০ শতাংশ কার্যকরী নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঙ্কিপক্সের ভ্যাকসিন ১০০ শতাংশ কার্যকরী নয়। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতে মানুষকেই তাঁর দায়িত্ব গ্রহণ করতে হবে। হতে হবে সচেতন।

এমনই বিস্ফোরক বয়ান দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের টেকনিক্যাল গ্রুপের শীর্ষকর্তা রোজামুন্ড লিউস সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন। লিউস বলেন, মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়া থেকে বাঁচতে যে টিকা দেওয়া হচ্ছে, সেই টিকা আমাদের মতে ১০০ শতাংশ কার্যকরী নয়। এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে যে টিকা দেওয়া হচ্ছে, সেই টিকার ব্যাপারে আমাদের কাছে এমন কোনও তথ্য এসে পৌঁছয়নি, যার ভিত্তিতে আমরা বলতে পারি এই ভ্যাকসিন ১০০ শতাংশ কার্যকরী। তাই, এই ভাইরাসের হাত থেকে বাঁচতে শুধু টিকা নিলেই হবে না। মানুষকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মাঙ্কিপক্সে আক্রান্তের ছোঁয়াচ থেকে বাঁচতে নিজেদের আরও বেশি সতর্ক হতে হবে। মেনে চলতে হবে সেই সব নিয়ম, যা পালন করলে এই ভাইরাসের হাত থেকে নিজেদের রক্ষা করা সম্ভব হবে।সেই সব নিয়মের মধ্যে অবশ্য পালনীয় হল এই ভাইরাসে আক্রান্তের সঙ্গে যৌনমিলন এড়িয়ে চলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল গ্রুপের শীর্ষকর্তার বয়ান যে উদ্বেগজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

তাঁর এই বিবৃতির আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহ্যানম জানান, মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যাগরিষ্ঠই ইউরোপ এবং আমেরিকার। এখনও পর্যন্ত এই ভাইরাসে ৯২ জন প্রাণ হারিয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।  

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট