সংবাদমাধ্যমে রুশদির ঘাতকের সাক্ষাৎকার প্রকাশে নিষেধ

জামিন দিতে অস্বীকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সংবাদমাধ্যমে সলমন রুশদির ঘাতক হাদি মাতারের সাক্ষাৎকার প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আদালত। পাশাপাশি তাকে জামিন দিতেও আদালত অস্বীকার করেছে।

হাদি মাতারের আইনজীবী নাথানিয়াল ব্যারোনে আদালতকে বলেন, তাঁর মক্কেলের অতীতে কোনও অপারাধের রেকর্ড নেই। সে দেশ ছেড়েও পালাবে না। আদালতকে তিনি এও বলেন, হাদি মাতারের সাক্ষাৎকার নেওয়ার জন্য বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জেল কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করা হচ্ছে। কারাকতৃপক্ষ তাতে বিরক্ত বোধ করছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার তদন্তকে প্রভাবিত করতে পারে। পরোক্ষাভাবে যা এই মামলার ওপর প্রভাব ফেলতে পারে।

আইনজীবীর এই বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দিয়েছে, আগামীদিনে কোনও সংবাদমাধ্যমে হাদি মাতারের সাক্ষাৎকার প্রকাশ করা যাবে না। হাদি মাতারও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এই ব্যাপারে কারাকর্তৃপক্ষকে পদক্ষেপ করতে হবে। আদালতে হাদি মাতারকে কড়া নিরাপত্তায় হাজির করা হয়। পরনে ছিল জেলের পোশাক। ভাবলেশহীন অবস্থায় সে বসেছিল রুশদির ঘাতক।

হাদি মাতারের একটি সাক্ষাৎকার প্রকাশ করে নিউ ইয়র্ক পোস্ট। সাক্ষাৎকারে সে জানিয়েছে, রুশদিকে একেবারেই তার পছন্দ নয়। রুশদি তাঁর লেখার মধ্য দিয়ে ইসলাম ধর্মকে আঘাত করেছেন। ইসলাম ধর্মে বিশ্বাসীদের অসম্মান করেছেন। সেই আঘাতের বদলা নিতেই রুশদির ওপর সে হামলা চালায়। হাদি মাতার আরও বলেন, প্রাণঘাতী হামলার পরেও রুশদি বেঁচে রয়েছেন শুনে সে রীতিমতো বিস্মিত।

রুশদির ওপর বর্বরোচিত এই হামলার নিন্দায় সরব বিশ্ব। হাদি মাতারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো