জেনে নিন, এহেন মরসুমে শিশুদের সুস্থ রাখবেন কী ভাবে….

স্কুলে গিয়ে ক্লাস করা— এতে অনেকেরই শরীর এবং মনের ওপরে চাপ পড়ছিল। যদিও সদ্য বর্ষা ঢুকেছে রাজ্যে, তবুও এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার দু বছর পর স্কুল খুললেও গরমের দাবদাহে শিশুদের স্কুল যেতে পিছু হঠছে। এতদিন পর স্কুলে যাতায়াতের অভ্যাসটাও প্রায় চলে গিয়েছিল, তাই গরমের মধ্যে টানা বাসে ট্রামে করে স্কুলে গিয়ে ক্লাস করা— এতে অনেকেরই শরীর এবং মনের ওপরে চাপ পড়ছিল। যদিও সদ্য বর্ষা ঢুকেছে রাজ্যে, তবুও এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল।

তাই শিশুরা স্কুল থেকে বাড়িতে ফেরার পর কী কী জিনিস মাথায় রাখবেন। জেনে নিন। যেমন-

১. একদম গরম থেকে ঘরে এসেই এসি চালাবেন না। তাই কয়েক মিনিট বসে বা ভালো করে ঘাম মুছে ফ্যান ছেড়ে বসুন। পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে শিশুদেরকে লবণ-চিনির জল বা লেবুর শরবত অবশ্যই খাওয়ান। সঙ্গে শিশুদের হালকা, ঢিলেঢালা পোশাক পরান।

২. এই সময় ক্লান্তি অবশ্যই শিশুদের পর্যাপ্ত বিশ্রামের দিকে খেয়াল রাখুন। যদি মনে হয় বেশি শরীর খারাপ লাগছে শিশুর, তাহলে বিশেষজ্ঞর পরামর্শ নিন। এছাড়া গরমে শিশুদের মনমেজাজও ভাল থাকে না। এ কারণে অযথা বকাবকি বা খিটখিট না করে তাঁদের সঙ্গে গল্প করুন, একসঙ্গে সময় কাটান। শিশুর খাবারের তালিকায় গরমের ফল এবং সবজি রাখুন। যেখানে জলের পরিমাণ বেশি থাকে। এমনিতে শিশুরা সবজি খেতে চায় না। তাই তাঁদের জন্যে কম তেলমশলা যুক্ত মুখরোচক খাবার তৈরি করে রাখতে পারেন।

৩. স্কুলে তো বটেই, বাইরে বের হলেও শিশুরা যেন সঙ্গে জল রাখে সেদিকে লক্ষ্য রাখুন। শিশুরা বাইরের খাবার, শরবত, ঠান্ডা পানীয় একদম যেন না খায় সেদিকে লক্ষ্য রাখুন। এছাড়া শিশুর স্কুলের সঙ্গে যোগাযোগ রাখুন। দীর্ঘ দু’বছর পর স্কুলে তাঁরা মানিয়ে নিতে পারছে কিনা, সব হয়তো বাড়িতে বলতে পারবে না। এ কারণে তাদের ব্যবহারে কোনও পরিবর্তন আসছে কি না, সে খোঁজ রাখুন স্কুল থেকে।

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের