ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলায় শোকজ করা হল কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসককে। চোরবাগান কাণ্ডের পর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় একাধিক গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তাঁরা। এবার ওই আট ইন্টার্নকে শোকজ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। কেন তাঁরা নির্ধারিত দিনে ডিউটিতে উপস্থিত ছিলেন না? কর্মক্ষেত্রে অনুপস্থিত থেকে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলার কারণ কী? তাঁদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না? এই সমস্ত প্রশ্নের জবাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর দিন কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে ঘটে ভয়াবহ পদপিষ্টের ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ১৯ জন। আহতদের প্রথমে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরেই কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়ে তাঁদের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় একাধিক ঘাটতি রয়েছে। এমনকি সরকারের উচ্চপর্যায় থেকেও রোগীদের বেসরকারি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তাঁরা। পাশাপাশি হাসপাতালে প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের অভাব রয়েছে বলেও অভিযোগ তোলেন ওই ইন্টার্নরা।

আরও পড়ুন: শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

তবে সূত্রের খবর, ইন্টার্নদের অভিযোগ সামনে আসার পর বিষয়টি খতিয়ে দেখে স্বাস্থ্য দফতর। তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি বলেই দাবি। এরপরই আট ইন্টার্নকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এখন ওই ইন্টার্নরা কী ব্যাখ্যা দেন, সেদিকেই নজর রয়েছে।

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!