কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো, কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ফের উৎসবের আমেজে মেতে উঠেছে পূর্ব বর্ধমানের কাটোয়া। আজ, মঙ্গলবার কার্তিক পুজো। এই পুজোকে ঘিরে সেজে উঠেছে কাটোয়ার বিভিন্ন পাড়া। কোথাও সাবেকি মণ্ডপ, কোথাও আবার নজরকাড়া আলোকসজ্জা। থিমের মণ্ডপেও থাকছে নানা চমক। তবে কাটোয়ার কার্তিক পুজোর প্রধান আকর্ষণ কার্তিক লড়াই। এই প্রতিযোগিতা দেখতে প্রতি বছরই ভিড় জমান বহু মানুষ।

কাটোয়ার কার্তিক পুজোর ইতিহাস বেশ পুরনো। এই পুজোকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি। প্রচলিত কথা অনুযায়ী, হরিসভা পাড়ার চুনুরিপাড়ার যৌনকর্মীরাই প্রথম কার্তিক পুজোর সূচনা করেছিলেন। পরে স্থানীয় ধনী ব্যক্তি ও জমিদারদের পৃষ্ঠপোষকতায় এই পুজো ছড়িয়ে পড়ে। গবেষকদের একাংশের মতে, শহরের কয়েকটি প্রাচীন পুজোর সূচনা হয়েছিল অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে। সময়ের সঙ্গে পুজোর আয়োজন বদলালেও পুরনো ঐতিহ্য আজও বজায় রয়েছে।

কাটোয়ার কার্তিক পুজোর অন্যতম আকর্ষণ প্রতিমার বৈচিত্র। হরিসভা পাড়ার ‘ল্যাংটো কার্তিক’, ছুতোরপাড়ার ‘বাউন্ডুলে’ কার্তিক’ এবং তাঁতিপাড়ার ‘সাত ভাই কার্তিক’ বিশেষ পরিচিত। এ ছাড়াও রয়েছে খোকা কার্তিক, জামাই কার্তিকের মতো নানা ধরনের প্রতিমা। প্রতিটি প্রতিমার সঙ্গেই জড়িয়ে রয়েছে ইতিহাস ও স্থানীয় ঐতিহ্য। অনেক মণ্ডপে মূল প্রতিমার পাশাপাশি ছোট ছোট মূর্তি দিয়ে ফুটিয়ে তোলা হয় পৌরাণিক কাহিনি। এই বিশেষ সাজের কাঠামো স্থানীয়দের কাছে ‘থাকা’ নামে পরিচিত। তবে কার্তিক পুজো মানেই কাটোয়ায় কার্তিক লড়াই। এই প্রতিযোগিতাকে ঘিরে পাড়ায় পাড়ায় চলে প্রস্তুতি। প্রতিমার সাজ, মণ্ডপের সৌন্দর্য, আলোকসজ্জা থেকে শোভাযাত্রা সব ক্ষেত্রেই চলে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। এই প্রতিযোগিতার শুরু কী ভাবে, তা নিয়ে অবশ্য রয়েছে একাধিক মত। কারও মতে, জমিদারদের লেঠেলদের লাঠিখেলা থেকেই কার্তিক লড়াইয়ের সূত্রপাত। আবার কারও ধারণা, প্রতিমার শোভাযাত্রাকে কেন্দ্র করেই এই রীতির জন্ম।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

বর্তমানে ঐতিহ্যের পাশাপাশি পুজোয় যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। বিভিন্ন থিমের মণ্ডপ ও অভিনব আলোকসজ্জা দর্শনার্থীদের আকর্ষণ করে। কাটোয়া শহরের পাশাপাশি আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ পুজো দেখতে আসেন। দূরদূরান্তের দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে শহরের বাজারও। পুজোকে কেন্দ্র করে কাজের সুযোগ বাড়ে প্রতিমাশিল্পী, মণ্ডপসজ্জার কারিগর এবং স্থানীয় ব্যবসায়ীদের। সব মিলিয়ে পুরনো ঐতিহ্য ও নতুন ভাবনার মেলবন্ধনে কাটোয়ার কার্তিক পুজো আজও স্বমহিমায় উজ্জ্বল। প্রতি বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ। 

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের