বাঙালি বিজ্ঞানীর আবিষ্কারে গর্বিত ভারত, মিটবে জ্বালানীর জ্বালা

সুজিতবাবুর আবিষ্কার বিশ্বের জ্বালানী বাজারের ছবিটাই বদলে দেবে। পাশাপাশি ভারতের অর্থনীতি থেকে প্রতিরক্ষা বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম ক্রমশই বেড়ে চলেছে ভারতের বাজারে। আর তার জেরে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও। এই অবস্থায় এই জ্বালানী জ্বালা থেকে মানুষকে মুক্তি দিতে পারে এক বাঙালি বিজ্ঞানীর এক সফল আবিষ্কার। সাগরের জলে রয়েছে ইউরেনিয়াম(Uranium)। সেই ইউরেনিয়াম থেকেই মিলতে পারে জ্বালানী। বাংলার(Bengal) বাঁকুড়া(Bankura) জেলার বাসিন্দা সুজিত কুমার ঘোষ(Sujit Kumar Bose) নামে এক বিজ্ঞানীর এই আবিষ্কার তুলে ধরা হয়েছে লন্ডনের রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির একটি পত্রিকায়। সেখানেই দাবি করা হয়েছে এই আবিষ্কার আগামী দিনে বিশ্বের জ্বালানী বাজারের ছবিটাই বদলে দেবে। পাশাপাশি ভারতের(India) অর্থনীতি থেকে প্রতিরক্ষা বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে।

ঠিক কী আবিষ্কার করেছেন সুজিতবাবু? সাগরের জলেই মিশে রয়েছে ইউরেনিয়াম। সেই ইউরেনিয়ামকে সাগরের জল(Sea Water) থেকে পৃথকীকরণ ও সংগ্রহ করার পদ্ধতি আবিষ্কার করেছেন সুজিতবাবু। মহারাষ্ট্রের পুণাতে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বা আইসার রয়েছে সেখানেই কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছে সুমিতবাবু। তাঁর অধীনে থেকে পিএইচডি করছেন আরেক বাঙালি পড়ুয়া সমরাজ মল্লিক। তিনি আবার বর্তমানে ব্রিটেনে পোস্ট ডক্টরাল রিসার্চে ব্যস্ত রয়েছেন। সেই সমরাজই সুজিতবাবুর গবেষণাপত্র লিখেছেন যা প্রকাশ করেছে রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির পত্রিকাটি। সুজিতবাবুর দাবি, সাগরের বুকে প্রাণিজ উপাদানের পাশাপাশি মহার্ঘ খনিজ সম্পদও মিশে রয়েছে। তার মধ্যে ইউরেনিয়াম অন্যতম। সাগরের নোনা জলে মিশে থাকা এই তেজস্ক্রিয় ধাতু পারমাণবিক ধাতু হিসাবে যেমন চিহ্নিত তেমনিই দুর্লভ ও দামী। কিন্তু এই ধাতুই পারে গোটা দুনিয়ার জ্বালানি সমস্যা মিটিয়ে ফেলতে।

সুজিতবাবুর দাবি, ভূগর্ভে যে পরিমাণ ইউরেনিয়াম সঞ্চিত রয়েছে, তাতে বড়জোর ১০০ বছর জ্বালানি সঙ্কট মেটানো যাবে। কিন্তু আগামী দিনে কয়লার ব্যবহার কমবে। তাপবিদ্যুতের পরিবর্তে বাড়বে পারমাণবিক বিদ্যুতের উপর নির্ভরতা। তাতে আরও কম সময়ে ফুরিয়ে যাবে ইউরেনিয়ামের ভাঁড়ার। অথচ সমুদ্রের জলে যে পরিমাণ এই তেজস্ক্রিয় ধাতু সঞ্চিত রয়েছে, তাতে আগামী ১০০০ বছর চোখ বুজে চলে যাবে। গোটা বিশ্বজুড়ে সমুদ্রে থাকা ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ৪৫০ কোটি মেট্রিক টন। কিন্তু জলে মিশে থাকায় সেটির ঘনত্ব খুবই কম। আর এখানেই বিশ্বকজে রাস্তা দেখিয়েছেন এই বাঙালি বিজ্ঞানী। সুজিতবাবুর দাবি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো মৌল থেকে ইউরেনিয়ামকে পৃথক করা রীতিমত চ্যালেঞ্জের। জাপান, আমেরিকায় সেই চেষ্টা যে আগে হয়নি, তা নয়। তবে, সাফল্য তেমন মেলেনি। শেষপর্যন্ত লাভজনকভাবে ইউরেনিয়াম আহরণের পথ দেখিয়েছে তাঁর তৈরি করা যৌগটি। ধাতুর সঙ্গে ওই জৈব যৌগ মিশিয়ে প্রস্তুত করা হয়েছে মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক বা এমওএফ। তাতে বৈদ্যুতিক আধান বা আয়নযুক্ত মাইক্রোপোরস রয়েছে। সেখান দিয়েই প্রবেশ করে এই তেজস্ক্রিয় ধাতু।  

দেখা গিয়েছে, দু’ঘণ্টার মধ্যে জলের ৯৫ শতাংশ ইউরেনিয়াম শোষণ করেছে সেই যৌগ। ২৫ দিন ধরে চলে গবেষণাটি। কিন্তু মাত্র দু’দিনেই ব্যবহারের উপযোগী তেজস্ক্রিয় ধাতু সঞ্চয় করা সম্ভব হয়। ধাতব জৈব যৌগ তৈরিতে সুজিতবাবুর গবেষণা তত্ত্বাবধায়ক কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমুমু কিতাগাওয়া। তাঁর থেকেই মূল ধারণা পান এই বাঙালি বিজ্ঞানী। তবে, তিনি নিজস্ব পদ্ধতিতে নতুন ধরনের যৌগ প্রস্তুত করেছেন। ওই যৌগকে নির্দিষ্ট উপায়ে অ্যাসিডে ফেললে তৈরি হয় ইউরেনিয়াম দ্রবণ। তা শুকিয়ে নিলে যে গুঁড়ো মেলে, সেটির ধর্ম খনিতে পাওয়া ধাতুটির মতোই। আর এই ধাতু দিয়েই সাগরের জল থেকে ইউরেনিয়াম সংগ্রহ করে তা থেকে জ্বালানীর সমস্তা মেটানো যাবে।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের