শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শখ করে চুলে রঙ করিয়েছিলেন এক মহিলা। তবে সেই  শখ পূরণের পরিণতি যে ভয়ংকর হতে পারে তা ভুলেও কল্পনা করেননি। চুলে রঙ করানোর অপরাধে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের হাতে নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছেন এক গৃহবধূ। তাঁর অভিযোগ, স্বামী তাঁর চুলের  বেণী কেটে দিয়েছেন। শুধু তাই নয় মহিলাকে গলা টিপে খুন এবং অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার চেষ্টারও অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মেরঠের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা মেরঠের লিসাড়ি গেট থানা এলাকার শ্যামনগরের বাসিন্দা।  প্রায় তিন বছর আগে সমর গার্ডেন এলাকার বাসিন্দা রেহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দম্পতির দু’টি সন্তান রয়েছে। মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী রেহান তাঁর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। এই সন্দেহের বশেই মাঝেমধ্যে তাঁর উপর অত্যাচার চলত।  অভিযোগ, গত ২০ নভেম্বর চুলে রঙ করিয়ে বাড়ি ফিরতেই নতুন করে অশান্তি শুরু হয়। স্বামী রেহান, শাশুড়ি  এবং দুই দেওর মিলে তাঁর উপর চড়াও হন। মারধরের পাশাপাশি কেটে দেওয়া হয় তাঁর চুলের  বেণী। 

আরও পড়ুন: মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

নির্যাতিতা গৃহবধূর আরও অভিযোগ, তাঁর গলা টিপে খুন  এবং গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়েছিল। ভবিষ্যতে কাউকে এই ঘটনার কথা জানালে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকিও দেওয়া হয়। সেই ঘটনার সময়  গৃহবধূর  চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। এরপর কাটা চুলের বেণি হাতে নিয়েই লিসাড়ি গেট থানায় পৌঁছন নির্যাতিতা। স্বামী, শাশুড়ি ও দুই দেওরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পাশাপাশি শ্বশুরবাড়িতে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন ওই মহিলা। কোতোয়ালি এলাকার সার্কেল অফিসার সঙ্গম সিং জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।  

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা