ইমরানের ভাষণ সরাসরি সম্প্রচারে চিরকালের নিষেধ

পরিবর্তে হবে ডেফার্ড লাইভ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামীদিনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কোনও ভাষণই আর সরাসরি সম্প্রচারিত হবে না। পরিবর্তে হবে ডেফার্ড লাইভ। এমনই সিদ্ধান্ত পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির।  অথরিটি ঠিক করেছে ইমরান খানের ভাষণ প্রথমে রেকর্ড করা হবে। সেখানে কোনও আপত্তিকর কথা বা বক্তব্য থাকলে তা ছেঁটে ফেলে পরে তা সম্প্রচারিত করা হবে।  

পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেছে – চেয়ারম্য়ান সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কোনও ভাষন সরাসরি সম্প্রসারিত হবে না। এই সিদ্ধান্ত ২০০২ সালে অনুষ্ঠানের সরাসরি সম্প্রসারণ সংক্রান্ত ধারা ২৭(ক) অনুসারে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ভাষণ রেকর্ড করে তা প্রথমে শোনা হবে। সেখানে কোনও বক্তব্য  আপত্তিকর মনে হলে তা ছাঁটাই করে সম্পাদিত ভাষণ প্রচার করা হবে। 

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, ইসলামবাদে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রশাসনের সর্বোচ্চ কর্তাকে হুমকি দিয়েছেন। হুমকি দিয়েছেন আরও কয়েকজনকে। এই হুমকির ফলে দেশে অস্থিরতা তৈরির সম্ভাবনা রয়েছে। ইমরানের বক্তব্য উস্কানিমূলক। দলীয় সমর্থকদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামীদিনে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর  ভাষণ আর সরাসরি সম্প্রসারিত হবে না। প্রথমে তা শোনা হবে। সেই ভাষণ ডেফার্ড লাইভ করা যাবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরে তা সম্প্রসারিত করা হবে। পাকিস্তানে কোনওভাবেই অস্থির পরিবেশ তৈরি হতে দেওয়া যায় না।  

বাংলায় কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস দিল হওয়া অফিস

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট