মার্কিন চিত্র পরিচালককে চোখ বেঁধে গোপন স্থানে নিয়ে গেল তালিবানরা, অপহৃত আফগান প্রযোজকও

মার্কিন সাংবাদিক ও চিত্র পরিচালক আইভর শিয়ারার এবং আফগান প্রযোজক ফৈজুল্লা ফয়েজবক্সকে অপহরণ করল তালিবানরা। ১৭ অগাস্ট এই ঘটনা ঘটে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন (US) সাংবাদিক ও চিত্র পরিচালক আইভর শিয়ারার এবং আফগান (Afghanistan) প্রযোজক ফৈজুল্লা ফয়েজবক্সকে অপহরণ করল তালিবানরা। নিউইয়র্কের এক সংবাদমাধ্যমের তরফে তালিবানদের (Taliban) কাছে আবেদন জানানো হয়েছে, জেহাদিরা যেন দ্রুত ওই দু’জনকে মুক্তি দেয়।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ১৭ আগস্ট কাবুলের শেরপুরে শুটিং করছিলেন দুই ব্যক্তি। উল্লেখ্য, এখানেই মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি। ওই এলাকায় অনেক নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। তারা তাঁদের ওয়ার্ক পারমিট, আইডি কার্ড, পাসপোর্ট ও অন্যান্য নথি যাচাই করে দেখে। তারপর তাঁদের ঘণ্টা দুয়েক আটকে রাখে তারা। সেই সময় তাঁদের ‘মার্কিন চর’ বলে উল্লেখ করছিল ওই রক্ষীরা। এর মধ্যেই খবর যায় তালিবান গোয়েন্দাদের কাছে। সঙ্গে সঙ্গে ৫০ জন সশস্ত্র তালিবান সেখানে হাজির হয়। তারা মার্কিন পরিচালক ও আফগান প্রযোজকের চোখ বেঁধে গোপন স্থানে নিয়ে যায় বলে দাবি করেছেন সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা।

গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানে পা রাখেন আইভর শিয়ারার। প্রথমে এক মাসের ভিসা থাকলেও মার্চে তিনি আরও এক বছর আফগানিস্তানে থাকার অনুমতি পান তালিবানের কাছ থেকে। কিন্তু গত জুনে তাঁকে ডেকে পাঠায় জেহাদিরা। তালিবানের বিদেশমন্ত্রক আইভরকে তাঁর পুরনো কাজ দেখানোর নির্দেশ দেয়। তাঁকে জানিয়ে দেওয়া হয়, সন্দেহ হচ্ছে বলেই এভাবে তাঁকে তলব করা হচ্ছে। মাস দুই যেতে না যেতেই অপহরণ করা হল আইভরকে। এক মার্কিন নজরদারি সংস্থা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, আফগানিস্তানে এই ধরনের ঘটনা বাড়ছে। সংবাদমাধ্যমের কর্মীদের আটক করছে তালিবান। যা থেকে পরিষ্কার কাবুলিওয়ালার দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিপন্ন। এই পরিস্থিতিতে অপহৃত দু’জনকে ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

বাংলায় কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস দিল হওয়া অফিস

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট