ফের মার্কিন পুলিশের ‘গুন্ডামি’, অভিযুক্তকে রাস্তায় ফেলে কিল-ঘুষি

সাসপেন্ড তিন পুলিশকর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পুলিশের অসভ্যতা নতুন কিছু নয়। তা নিয়ে নানা প্রান্ত থেকে কম অভিযোগ ওঠেনি। বিবৃতি দিয়ে তারা দুঃখপ্রকাশ করেছে। এই রকম ঘটনা আর হবে না বলে আশ্বাসও দিতে শোনা গিয়েছে। কিন্তু সেই আশ্বাসই যে কথার কথা, সেটা আরও একবার প্রকাশ্যে এল। এক অভিযুক্তকে গ্রেফতারের আগে রাস্তায় ফেলে নির্বিবাদে পিটিয়েছে। ঘটনায় সমালোচনা শুরু হলে ঘটনার সঙ্গে জড়িতদের সাসপেন্ড করা হয়েছে।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি আরকানসাসে। অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল তিন পুলিশকর্মী। যুবকে গ্রেফতারের পর তাকে পিছন থেকে একজন লাথি মেরে ফেলে দেয়। যুবক মাটিতে পড়ে গেলে দুইজন পুলিশ কর্মীর একজন তার দু’হাত চেপে ধরে। একজন পা। আর তৃতীয়জন তাকে হাত মুঠ করে ঘুষি মারতে শুরু করে। মাঝে-মধ্যে চলেছে চড়-থাপ্পড়। ঘটনার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তিনি ওই দৃশ্য তাঁর মোবাইলে রেকর্ডিং করতে শুরু করেন। সেটা দেখার পর এক পুলিশ কর্মী ওই মহিলাকে রীতিমতো শাসায়। রেকর্ডিং না করার নির্দেশ দেয়।

যদিও মহিলা সেই আপত্তি উড়িয়ে ঘটনা মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর ওই ভিডিয়ো নেটনাগরিকদের চোখে পড়তেই তারা কড়া ভাষায় পুলিশকে আক্রমণ করে। কোনও পদক্ষেপ না নিলে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে আন্দাজ করে পুলিশের ওপরমহল ওই তিন পুলিশকর্তাকে সাসপেন্ড করে। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। ফেসবুকে পুলিশের তরফ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

বাংলায় কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস দিল হওয়া অফিস

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট