অবশেষে সিবিআই জালে অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ

এর আগে বিদ্যুতের বাড়িতে সিবিআই প্রতিনিধি দল গেলে বিদ্যুতের স্ত্রী জানিয়েছিলেন, তিনি চিকিৎসার জন্য কলকাতা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সিবিআই (CBI) নাগাল পেল বিদ্যুৎবরণ গায়েনের। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বারাসাত থেকে তাঁকে আটক করা হয়েছে। উল্লেখ্য, এর আগে তাঁর বাড়িতে হানা দিয়েও বিদ্যুৎকে ধরতে পারেনি সিবিআই।

পেশায় পুরকর্মী বিদ্যুৎ বরণ গায়েন। সিবিআইয়ের দাবি, দুটি সংস্থার জয়েন্ট ডিরেক্টরের জায়গায় রয়েছে বিদ্যুতের নাম। প্রথম ডিরেক্টরের জায়গায় নাম রয়েছে অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) কন্যা সুকন্যার নাম। আর দ্বিতীয় ডিরেক্টরের জায়গায় নাম বিদ্যুতের।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে হদিশ পাওয়া গিয়েছে বিদ্যুৎ বরণের। তারপরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিবিআই। সেখান থেকে সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা।

প্রসঙ্গত, এর আগে বিদ্যুতের বাড়িতে সিবিআই প্রতিনিধি দল গেলে বিদ্যুতের স্ত্রী জানিয়েছিলেন, তিনি চিকিৎসার জন্য কলকাতা গিয়েছেন। জানা গিয়েছে, বোলপুরের কালিকাপুরের এই বাড়িতে তিনি থাকেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। খালাসি থেকে তিনি হয়ে উঠেছিলেন একাধিক সংস্থার ডিরেক্টর। গরু পাচার মামলায় তিনি যুক্ত কি না, তা খতিয়ে দেখতেই তাঁর খোঁজ চালিয়েছিল সিবিআই। জানা গিয়েছে, একই এলাকায় তাঁর নামে রয়েছে আরও একটি বাড়ি। রয়েছে একাধিক জমিও। অনুব্রতকে তিনি ‘বাবা’ বলে ডাকতেন।

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম