বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচে শনিবার (৭ নভেম্বর) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় কিউয়িরা। ভারতীয় বোলারদের দাপটে কার্যত দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ডের দাপুটে সব ব্যাটাররা।  ৪১ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায়। এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রাখে ভারতীয় বোলাররা অবশ্য সেই রান তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় ভারতও।   পর পর উইকেট হারিয়ে ফেলে গিল বাহিনী। তবে আজও ফের কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তা ভারতের সুবিধা করে দিয়েছে। ডিএলএস নিয়মে মাত্র ৪ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন কোহলি-গিলরা।      

কিউইদের দেওয়া মাত্র ১৩৫ রানের লক্ষ্য পূরণের সময় ভারতীয় ব্যাটিং লাইনআপও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরিস্থিতি এমন ছিল যে, টিম ইন্ডিয়া ২৬ ওভারে মাত্র ১১৩ রানে সাতটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। জয়ের জন্য ভারতের তখনও ২২ রান প্রয়োজন ছিল এবং হারের আশঙ্কা প্রবল হয়ে ওঠে। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে আশায় বুক বাঁধে নিউজিল্যান্ড। তবে প্রবল বৃষ্টি হিসেব উল্টে দেয়। বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা ভারতীয় দল অল্পের জন্য রক্ষা পেলেও, প্রকৃতির এই খেলা কিউইদের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয়। তবে গত ম্যাচে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে থাকলেও আজ তাঁর ব্যাট থেকে রান আসেনি। মাত্র ৭ বলে ৭ রান করার পর কিং কোহলিকে ফেরান জ্যাকব ড্যাফি। শূন্য রানে ফেরেন অধিনায়ক শুভমন গিল। তাঁকেও ফেরান  ড্যাফি।  

আরও পড়ুন: মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

ভারতের দুটি উইকেট পড়ার পর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন  রোহিত শর্মা। তবে তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারননি। ২৮ বলে ২৩ রান করার পর রোহিতকে সাজঘরে পাঠান কাইল জেমিসন। ম্যাথিউ ফিশারের বলে ৭ রানে আউট হন অক্ষর প্যাটেল। পরপর উইকেট হারানোর পর শ্রেয়স আইয়ার কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে তিনি ফেরেন ৩৩ রান করে। শ্রেয়সকে ফেরান কাইল জেমিসন। ঠিক তার পরেই জ্যাকব ড্যাফির বলে আউট হন নমন ধীর (১২)।  জেমিসনের বলে মাত্র ১ রান করে ফেরেন অংশুল কম্বোজ। তখন ২৬ ওভারে ভারতের রান ছিল ৭ উইকেটে ১১৩।  ঠিক তার পরেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রাখতে হয়। দীর্ঘ সময় ম্যাচ বন্ধ থাকার পর অবশেষে ডিএলএস নিয়মে ভারতকে ৪ রানে জয়ী ঘোষণা করা হয়। এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের  সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।  

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে