গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোয় অতিরিক্তি মেট্রো পরিষেবার ঘোষণা করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ঠিক তার পরের দিন অর্থাৎ আগামী সোমবার এবার মেট্রো পরিষেবা কমবে। আজ, শনিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী সোমবার (৯ নভেম্বর) গোবর্ধন পুজো রয়েছে। তাই সেইদিন সরকারি ছুটির ঘোষণা করেছে কেন্দ্র। সেই ছুটি উপলক্ষ্যে মেট্রো পরিষেবা কমবে বলে জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, গোবর্ধন পুজো উপলক্ষ্যে আগামী সোমবার ছুটি থাকছে। তাই সেদিন ব্লু (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম), গ্রিন(হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) ও ইয়েলো লাইনে(জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া) পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরিষেবা প্রদান করা হবে। ছুটির দিন থাকায় স্বাভাবিকের থেকে কম চলবে মেট্রো।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)

প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন নেই। আগামী সোমবার এই লাইনে ২৫২টি মেট্রো চলবে (১২৬ আপ ও ১২৬ ডাউন)। সাধারণত সোমবারে ব্লু লাইনে ২৭২টি মেট্রো পরিষেবা থাকে। তার বদলে থাকছে ২৫২টি।

গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ)

প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন নেই। ২১২টি মেট্রো পরিষেবা থাকবে আগামী সোমবার। ১০৬টি আপ ও ১০৬টি ডাউন। সাধারণত সোমবারে গ্রিন লাইনে ২৩৬টি মেট্রো পরিষেবা থাকে।

ইয়েলো লাইন (জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া)

এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর ছাড়ার সময়ে কোনও পরিবর্তন নেই। ৯২টি মেট্রো পরিষেবা থাকবে আগামী সোমবার। ৪৬টি আপ ও ৪৬টি ডাউনে। সাধারণত সোমবারে ইয়েলো লাইনে ১২০টি মেট্রো পরিষেবা থাকে।

পার্পল (জোকা-মাঝেরহাট) ও অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া-বেলেঘাটা) আগামী সোমবার মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। কমছে না পরিষেবা। তবে ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা কমে যাওয়ায় আগামী সোমবার কিছুটা সমস্যা হবে নিত্যযাত্রীদের।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩