দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার আরেক মিডলম্যান, শনিবার তোলা হবে আদালতে

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার আরও একজন মিডলম্যানকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার নিউটাউন থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। শনিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করবে তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম প্রসন্ন রায়। এসএসসি নিয়োগে ওই ব্যক্তি মিডলম্যানের ভূমিকা পালন করতেন বলে দাবি সিবিআই আধিকারিকদের। প্রসঙ্গত এর আগে প্রদীপ সিং নামে একজন মিডলম্যানকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করে প্রসন্নর নাম পান গোয়েন্দারা। এরপর প্রসন্নের খোঁজে তল্লাশি শুরু করে শুক্রবার নিউটাউন থেকে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ধৃত প্রসন্ন রায় এসএসসি’র নিয়োগ দুর্নীতিতে মিডিল ম্যানের ভূমিকা পালন করত। ওই ব্যক্তি প্রদীপ সিং এর অধীনে কাজ করত। চাকরিপ্রার্থীদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়াই তার মূল কাজ ছিল বলে জানা গিয়েছে। টাকার বিনিময়ে প্রসন্ন এই কাজ চালিয়ে যেত। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে তদন্তকারীরা এসএসসির উপদেষ্টা কমিটির একাধিক সদস্যকে গ্রেফতার করেছে।

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। এর আগে পথে নেমে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করার দাবি জানিয়েছে তারা। মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করা নিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বাংলার জেলায় জেলায় এরকম মিডলম্যান আছে। এদের বিদেশেও সম্পত্তি থাকতে পারে। এরা টাকা সংগ্রহ করত, লিস্ট নিয়ে আসত।’

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ