বন্যা বিধ্বস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্যের আবেদন তালিবানদের

বন্যা বিধ্বস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্য চাইল তালিবান সরকার। বন্যায় মৃত্যুর সংখ্যা ২০০। আফগানিস্তানে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বন্যা বিধ্বস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্য চাইল তালিবান সরকার। এই প্রথম তাঁরা আন্তর্জাতিক সাহায্যের জন্য হাত পাতল। গত কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক বৃষ্টি ও হড়পা বানের জেরে বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। চলতি মাসের গোড়ায় প্রবল বর্ষা শুরু হওয়ার পর বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁয়েছে। আফগানিস্তানে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চাইল তালিবান সরকার। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ শুক্রবার বলেন, ‘‘পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। দেশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের আবহে বন্যা পরিস্থিতির কারণে সমস্যা আরও বেড়েছে।’’

জবিউল্লা জানিয়েছেন, চলতি বছরে খরা, ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তিনি বলেন, ‘‘বিপর্যয়ের এই আবহে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন করছে।’’ রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রপুঞ্জের ‘শিশু তহবিল’ সংক্রান্ত্র সংস্থা ইউনিসেফের আফগানিস্তান বিভাগের প্রধান অ্যান কিন্ড্রচ্‌ক চলতি সপ্তাহে আফগানিস্তানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেছেন, ‘‘বহু এলাকায় বন্যাদুর্গত মানুষ আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। তাঁদের জন্য অবিলম্বে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।’’ মনে করা হচ্ছে, খুব শীঘ্রই আন্তর্জাতিক সাহায্য পৌঁছে যাবে আফগানিস্তানে।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট