দ্বিতীয়বারেও চাঁদে পাড়ি দিতে পারল না নাসার মহাকাশ যান

নাসার এক মুখপাত্র জানিয়েছেন, মহাকাশযানটির সমস্ত ত্রুটি কাটিয়ে চাঁদে পাঠানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রথমবারের ব্যর্থতা ভুলে দ্বিতীয়বার চাঁদে রকেট পাঠাতে উঠেপড়ে লেগেছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)-র বিজ্ঞানীরা। কিন্তু শনিবারও ব্যর্থ হতে হল তাঁদের। ফের জ্বালানি ট্যাঙ্কে ফুটো ধরা পরায় ‘আর্টেমিস-১’  উ‍ৎক্ষেপণ স্থগিত রাখতে বাধ্য হল। পর পর দুবার চাঁদে রকেট পাঠাতে ব্যর্থ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নাসার বিজ্ঞানীরা।

অ্যাপোলো ১৭-য়ের চন্দ্রাভিযানের ৫০ বছর উপলক্ষ্যে নাসা পৃথিবী থেকে চন্দ্রে মানুষ পাঠানোর কর্মসূচি গ্রহণ করে। প্রকল্প ঘোষণার পর থেকে সকলের মধ্যে একটা কৌতুহল তৈরি হয়। নাসা তাদের এই রাজসূয় যজ্ঞের জন্য আমন্ত্রণ জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। ছিলেন বাইডেন প্রশাসনের পদস্থকর্তারা।  ফ্লোরিডা থেকে গত ২৯ অগস্ট সকালে চন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল মহাকাশ যান ‘আর্টেমিস-১’ –এর। কিন্তু উ‍ৎপেক্ষণের আগে শেষ মুহুর্তে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। বাধ্য হয়ে তড়িঘড়ি উ‍ৎক্ষেপণের সিদ্ধান্ত স্থগিত রাখেন নাসার কর্তারা। ওই দিনই ঘোষণা করা হয়, শনিবার ফের ‘আর্টেমিস-১’ কে চাঁদে পাঠানো হবে।

প্রথমবারের ব্যর্থতা ভুলে দ্বিতীয়বার চাঁদে মহাকাশ যান পাঠাতে চেষ্টার ত্রুটি রাখেননি নাসার বিজ্ঞানীরা। এদিন সকাল থেকে সবাই অপেক্ষা করেছিলেন ইতিহাসের সাক্ষী থাকতে। কিন্তু দ্বিতীয়বারও একই বিপত্তি ঘটল। নাসার এক মুখপাত্র জানিয়েছেন, মহাকাশযানটির সমস্ত ত্রুটি কাটিয়ে চাঁদে পাঠানো হবে।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট