ভূমিকম্পে কেঁপে উঠল চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, মৃত অন্তত ৪৬

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এখনও পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণহানির খবর সামনে এসেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এখনও পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণহানির খবর সামনে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মার্কিন ভূতত্ত্ববিদের সমীক্ষা অনুযায়ী, সোমবার ভয়ংকর ভূমিকম্প অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ ৪৩ কিমি এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

চেংডুতে এমনিতেই কড়া কোভিডবিধি জারি রয়েছে। বর্তমানে সেখানে লকডাউনে ঘরবন্দি মানুষ। তারই মধ্যে তীব্র কম্পন অনুভূত হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেঁপে ওঠে বহুতল বিল্ডিংগুলিও। ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। সিসিটিভিতে ধরা পড়েছে কম্পনের জেরে একাধিক এলাকায় ধস নামার ফুটেজও। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচলের রাস্তা। কমপক্ষে ৪৬ জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ও ক্ষতিগ্রস্ত অন্তত ১০ হাজার মানুষ। ভূমিকম্প পরবর্তী কম্পন অর্থাৎ আফটারশকেও বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জানা গিয়েছে, মূল ভূমিকম্পের ঘণ্টাখানেক পরই তিব্বতে কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪.৩।

জোর কদমে চলছে উদ্ধার কাজ। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছে অন্তত ১০০০ সেনা। তৈরি হচ্ছে অস্থায়ী তাঁবু। সরকারের তরফে পাঠানো হচ্ছে খাবার, কম্বল ইত্যাদি। উল্লেখ্য, ২০০৮ সালে এই সিচুয়ানের ওয়েনচুয়ানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৮ হাজার মানুষ। সেবার কম্পনের মাত্রা ছিল ৮। সোমবার এই এলাকায় যেন সেই বিভীষিকাময় স্মৃতিরই পুনরাবৃত্তি ঘটল।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট