স্বস্তি উধাও, এক ধাক্কায় দুশোর গণ্ডি ছাড়াল করোনা সংক্রমণ

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উধাও স্বস্তি। রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ ফের দুশোর গণ্ডি ছাড়াল। শুধু তাই নয়, ২৪ ঘন্টার ব্যবধানে দৈনিক আক্রান্তের (Daily Positive Case) সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়াল আড়াই গুণ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১১ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি অস্বস্তি বাড়িয়েছে শনাক্তের হারও (Positivity Rate)। ফের দুই শতাংশের গণ্ডি ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৮ শতাংশে। দৈনিক মৃত্যু (Daily Covid Death) অবশ্য আগের দিনের জায়গাতেই দাঁড়িয়ে। মারণ ভাইরাস কেড়েছে দুই প্রাণ। দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা দুই হাজারের গণ্ডির নিচে নামল।

গতকাল সোমবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে নেমে গিয়েছিল। ফলে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। যদিও জনস্বাস্থ্য আধিকারিকদের একাংশের যুক্তি ছিল, নমুনা পরীক্ষার সংখ্যা কমার কারণেই দৈনিক সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী। সোমবারের স্বস্তি মঙ্গলবার সন্ধ্যাতেই উধাও হল। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৮৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৬৮ শতাংশে। নতুন করে ২১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ৮ হাজার ১৮৮ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও দুইজন প্রাণ হারানোয় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৪৭৭ জনে।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৪৬ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮৪ হাজার ৭৪৬ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৫ জনে।’

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ