জানেন কী, ব্র্যাড-অ্যাঞ্জেলিনার ওয়াইনার মামলার চার্জ প্রায় ২৫০ মিলিয়ন ডলার

অ্যাঞ্জেলিনা এবং ব্র্যাড ২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণে ১৩০০ একর সম্পত্তি কেনার পর, এটিকে উন্নত করার জন্য যৌথভাবে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই আইনী জটিলতায় সামিল হচ্ছেন, হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট এবং তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ব্রিটিশ প্রতিবেদন অনুযায়ী, সম্পর্ক থাকা কালীন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা উভয়েরই খোলা একটি ওয়াইন শপ, বিচ্ছেদের পর অ্যাঞ্জেলিনা, ব্রাডের অনুমতি না নিয়েই তাঁর অংশটি একটি নামকরা সংস্থার কাছে বিক্রি করে দেন। এই কারণেই ব্র্যাড, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। উল্টোদিকে অ্যাঞ্জেলিনা তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ আনেন। জানান, ব্র্যাড নাকি দিনের পর দিন অ্যাঞ্জেলিনার গায়ে হাত তুলত। তবে ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গিয়েছেন। তবে এই ঝামেলা মিটলেও আবার নতুন করে বিপাকে পড়েছেন, ওয়ান্স টাইম ইন আ হলিউডের জনপ্রিয় দম্পতি ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা।

জুলাই মাসে ফ্র্যাঞ্চ ওয়াইনারি মামলায় অ্যাঞ্জেলিনার জয়ের পর, পিটের বিরুদ্ধে ফের একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে যে, ব্র্যাড ফরাসি ওয়াইনারিটির “নিয়ন্ত্রণ দখল” করার জন্য একটি প্রচারণা শুরু করেছিলেন৷ এমনকি জোলির দাবি, তিনি কখনই তাঁদের ওয়াইনের ব্যবসার লাভ দেখতে পান নি।তাই অ্যাঞ্জেলিনা জোলির সাবেক কোম্পানি ব্র্যাড পিটের বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলসের একটি আদালতের কাছে দাখিল কাগজপত্র অনুযায়ী, অ্যাঞ্জেলিনা এবং ব্র্যাড ২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণে ১৩০০ একর সম্পত্তি কেনার পর, এটিকে উন্নত করার জন্য যৌথভাবে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেন। সুতরাং এই জমির উপরে তাঁদের প্রত্যেকেরই ৫০% এর মালিকানা ছিল৷ এমনকি অ্যাঞ্জেলিনার ব্যক্তিগত সম্পত্তির বেশিরভাগই নাকি তাঁদের এই ওয়াইন শপে বন্ধক ছিল।

অ্যাঞ্জেলিনা-ব্র্যাড দুজনেই ২০০৮ সালে আনুমানিক ২৮.৩ মিলিয়ন ডলারে Chateau Miraval ওয়াইনারি সপটি কিনেছিলেন। সঙ্গে উল্লেখ করা ছিল যে, কোন স্বার্থেই তাঁরা বিনা অনুমতিতে কোম্পানিতে যে যার ভাগ বিক্রি করতে পারবেন না। কিন্তু অ্যাঞ্জেলিনা তা শোনেননি। তাই ব্র্যাড অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে তাঁদের ফরাসি ওয়াইনারির অংশ বিক্রি করার অভিযোগ এনে মামলা করেছিলেন। ২০১৬ সালে, পিট তাঁর পরিবারের ব্যক্তিগত বিমানে একটি ঘটনার জন্যে FBI এবং লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট অফ চাইল্ড অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস উভয়ের দ্বারা শিশু নির্যাতনের তদন্তের অধীনে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, পিট এবং জোলির মধ্যে লড়াইয়ে হস্তক্ষেপ করার পরে পিট তাঁর ছেলে ম্যাডক্সের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা