১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, শেষ যাত্রায় ৯৬ তোপধ্বনি

শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিত থাকার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II ) শেষকৃত্য সম্পন্ন হবে। রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে (King George VI memorial chapel) স্বামী প্রিন্স ফিলিপের (Prince Philip) সমাধির পাশেই সমাহিত করা হবে তাঁকে। আজ শুক্রবার দুপুরে বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিত থাকার কথা।

গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তাঁর পাশে উপস্থিত ছিলেন চার ছেলেমেয়ে ও নাতি-নাতনিরা। আজ শুক্রবারই বিশেষ মর্যাদায় স্কটল্যান্ড থেকে বাকিংহাম রাজপ্রাসাদে নিয়ে আসা হচ্ছে। মৃত্যুর পরেই রানির শেষকৃত্যের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ১৮ নাকি ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। সাধারণত রাজা কিংবা রানির মৃত্যুর দশদিন বাদে শেষকৃত্য করার রীতি রয়েছে। বাকিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার হওয়ার কারণে আগামী ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে। ওইদিন লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানির মরদেহ শায়িত রাখা হবে। সেখানে বিশেষ অতিথিরা শেষ শ্রদ্ধা জানাবেন। রানির শববাহী গাড়ির সঙ্গে পা মেলাবেন রাজ পরিবারের সদস্যরা। দুই মিনিট নীরবতা পালনের পরে উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে রানির নিথর দেহ যাবে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে। সেখানেই সমাহিত করা হবে তাঁকে।  শেষ যাত্রায় রানিকে ৯৬ তোপধ্বনি দেওয়া হবে। তাঁর বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

অন্যদিকে, রানির আকস্মিক প্রয়াণের খবর পাওয়ার পরেই বাকিংহাম প্রাসাদের বাইরে ভিড় জমিয়েছেন শোকার্ত ব্রিটিশ নাগরিকরা। অনেকেই রাজপ্রাসাদের গেটের বাইরে অনেকেই পুষ্পস্তবক রেখে আসেন। কেউ বা শেষ শ্রদ্ধা হিসেবে কার্ডও রেখে এসেছেন।

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির