তিমির ধাক্কায় নৌকা ডুবে সলিল সমাধি পাঁচ পর্যটকের

ছয়জন সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও পাঁচজন ডুবে যান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শখ করে তিমি (Whale)দেখতে গিয়েছিলেন। কিন্তু সেই তিমি (Whale) দর্শনের অভিলাষই ভয়াবহ বিপদ ডেকে আনল। তিমির (Whale) সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল নৌকা। আর তাতেই সলিল সমাধি হল পাঁচ পর্যটকের। মর্মান্তিক ঘটনাটি নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাইকোরার (Kaikoura) কাছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকাটি তিমির সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়েছে এমন তথ্য নিশ্চিত করে বলা সম্ভব নয়।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’-র প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের শহর কাইকোরাতে (Kaikoura) প্রতিদিনই অসংখ্য পর্যটক তিমি দেখার জন্য হাজির হন। শুধু তিমি নয়, ডলফিন সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর আস্তানা হিসেবে পরিচিত কাইকোরা। নৌকা এবং হেলিকপ্টার ভাড়া করে খুব কাছ থেকে তিমি, ডলফিনদের দেখা যায়। ১১ জন মহিলা পর্যটক তিমি দেখার উদ্দেশ্য নিয়ে একটি নৌকা ভাড়া করেছিলেন। আচমকাই ওই নৌকাটি তিমির ধাক্কায় উল্টে যায়। ছয়জন সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও পাঁচজন ডুবে যান। দুর্ঘটনার খবর পাওয়ার পরে উদ্ধারকারীরা তলিয়ে যাওয়া পাঁচ জনের নিথর দেহ উদ্ধার করেন।’

কাইকোরার মেয়র (mayor of Kaikoura) ক্রেগ ম্যাকল (Craig Mackle) সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে সমুদ্রের জল শান্ত ছিল। সম্ভবত তিমিটি নৌকার নিচ থেকে উঠেছিল। তাতেই নৌকাটি উল্টে যেতে পারে। নিহত পর্যটকদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা