১৮ লাখ বছর আগের আদি প্রজাতির মানুষের দাঁত আবিষ্কার

জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে ১০০ কিলোমিটার দূরের ওরোজমানি গ্রামে ওই দাঁতটি আবিষ্কৃত হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাথার খুলির পরে এবার জর্জিয়া থেকে উদ্ধার হল ১৮ লাখ বছর আগের আদি প্রজাতির মানুষের দাঁত। গত সপ্তাহে জর্জিয়ার রাজধানী তিবিলিসি (Tbilisi) থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওরোজমানি (Orozmani) গ্রামে ওই দাঁতটি আবিষ্কৃত হয়। আফ্রিকার বাইরে আবিষ্কৃত মানুষের আদি প্রজাতির হোমিনিডের (hominids) সবচেয়ে পুরনো চিহ্ন বলে দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা (Archeologists)।   

ইতিহাসের সন্ধানে জর্জিয়ার জাতীয় জাদুঘরের (Georgian National Museum) প্রত্নতত্ত্ববিদ জিওর্জি কোপালিয়ানির (Giorgi Kopaliani) নেতৃত্বে ২০১৯ সালে তিবিলিসি (Tbilisi) থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরোজমানি (Orozmani) গ্রামে খোঁড়াখুঁড়ি শুরু হয়। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেই খোঁড়াখুঁড়ি বন্ধ করে দেওয়া হয়। মারণ ভাইরাস নিয়ন্ত্রণে আসার পরে ফের গত বছর অসমাপ্ত খননকার্য শুরু হয়। গত সপ্তাহেই একটি দাঁত উঠে আসে। কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যানিং ও ইউরেনিয়াম-সিরিজ ডেটিংয়ের মাধ্যমে গবেষকরা উদ্ধার হওয়া দাঁতের বয়স নির্ণয় করতে সমর্থ হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, যে গ্রাম থেকে ১৮ লাখ বছর আগের মানুষের দাঁত উদ্ধার হয়েছে সেই ওরোজমানি (Orozmani) দমনিসির (Dmanisi) কাছাকাছি অবস্থিত। কয়েক বছর আগে দমনিসিতে (Dmanisi) ১৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি  আবিষ্কৃত হয়েছিল। খননকার্যের নেতৃত্বে থাকা জর্জিয়ার জাতীয় জাদুঘরের (Georgian National Museum) প্রত্নতত্ত্ববিদ জিওর্জি কোপালিয়ানি (Giorgi Kopaliani) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘উদ্ধার হওয়া দাঁতটি কত পুরনো তা নিয়ে প্রথমে আমরা কোনও অনুমান করতে পারিনি। পরে জীবাশ্মবিদদের সঙ্গে যোগাযোগ করি। পরীক্ষা করে তাঁরা জানান, এটি হোমিনিডের দাঁত ছিল।’

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা