Pakistan: বন্যা দুর্গতদের আশ্রয় দিতে খুলে দেওয়া হল মন্দিরের দরজা

দুইবেলা খাওয়ার ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ম শেখায় মানবতা। শিক্ষা দেয় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। ধর্ম শিক্ষা দেয় জাতপাতের উর্ধ্বে উঠে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে। সেই শিক্ষার সাক্ষী রইল পাকিস্তানের একটি মন্দির। বানভাসীদের আশ্রয় দিতে খুলে দেওয়া হল মন্দিরের দরজা। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আশ্রয়প্রার্থীদের থাকার পাশাপাশি দুইবেলা তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আশ্রয়প্রার্থীদের সঙ্গে যে সব শিশু রয়েছে, তাদের জন্য সেখানে খোলা হয়েছে অস্থায়ী স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে জরুরী ওষুধপত্র। খবর দিয়েছে ডন পত্রিকা।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের বন্যাদুর্গতদের আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছে বাবা মাধোদাস মন্দির। এই মন্দির বালোচিস্তানের।ডন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে বাবা মাধোদাস মন্দির হিন্দুদের কাছে যেমন জনপ্রিয়, জনপ্রিয় সেখানকার মুসলিম সম্প্রদায়ের কাছেও। কথিত আছে, বাবা মাধোদাস মাঝে-মধ্যে উটে করে যাতায়াত করতেন। মৃত্যুর পর সেখানকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ তাঁর স্মৃতির উদ্দেশ্যে সেখানে একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন।

মন্দিরে আশ্রয় নেওয়া এক শরণার্থী জানিয়েছে, ছোটকালে এই মন্দিরের ব্যাপারে তিনি তাঁর বাবার কাছে অনেক গল্প শুনেছেন। শুনেছেন, যে বাবা মাধোদাস ধর্মে হিন্দু হলেও তিনি জাত-পাতের উর্ধ্বে উঠে কাজ করতেন। মানবসেবায় ব্রতী ছিলেন।

বর্তমানে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন রতন কুমার। তিনি বলেন, মন্দিরে ঘর রয়েছে শতাধিক। যাদের ঘরে আশ্রয় দেওয়া সম্ভব নয়, তাদের জন্য মন্দিরেই থাকার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরা এখানেই থাকবেন। দুইবেলার তাদের খাওয়ানোর ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ।  

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা