ধর্মাচারণের নামে লাগাতার ধর্ষণ, গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

এক তরুণীকে বেশ কয়েক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন এক স্বঘোষিত ধর্মগুরু। নির্যাতন প্রথম যখন শুরু হয়, তখন নির্যাতিতা নাবালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : তিনি ‘দৈবশক্তি’তে ভরপুর। আর তাই তার পুরো বিষয়টাই নাকি ‘ধর্মীয় আচরণের অঙ্গ’! এমনই দাবি করে এক তরুণীকে বেশ কয়েক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন এক স্বঘোষিত ধর্মগুরু। নির্যাতন প্রথম যখন শুরু হয়, তখন নির্যাতিতা নাবালিকা। নাবালিকা থেকে তরুণীতে পরিণত হয়ে গেলেও ধর্ষণ থামেনি। প্রায় ষাটের দোরগোড়ায় পৌঁছনো মুম্বইবাসী সেই ধর্ষক ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ।

ওই স্বঘোষিত ধর্মগুরুর নাম সুরেশ কুমার রবীন্দ্র নারায়ণ অবস্তি। পুলিশকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, সুরেশের ‘দৈবশক্তি’-র কথা তারা জানতে পারে এক পরিচিতের মাধ্যমে। মুম্বইয়ের ভারসোভা পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগে নির্যাতিতার পরিবার জানিয়েছে, ২০১৯ সাল থেকে ধর্মীয় আচার পালনের নামে ওই তরুণীকে ধর্ষণ করছিলেন সুরেশ। এমনকি, তাঁর আপত্তিকর বহু ছবিও তুলেছিলেন তিনি। ধর্ষণের পাশাপাশি সেই সব ছবি ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দিয়েও যৌন নির্যাতন চলত।

সম্প্রতি এই অত্যাচারের কথা পরিবারকে খুলে বলেন তরুণী। জানতে পারা যায়, ওই তরুণী যখন নাবালিকা ছিল, তখন থেকেই অত্যাচার করে আসছেন সুরেশে। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করে ওই তরুণীর পরিবার। পুলিশ জানিয়েছে, নিজেকে ধর্মগুরু বলে দাবি করা সুরেশে একজন পেশাদার প্রযুক্তিবিদ। রবিবার তাকে ধর্ষণ এবং নাবালিকাকে যৌন নির্যাতনের পকসো আইনে গ্রেফতার করা হয়েছে।

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন