Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধায়কপিছু ২৫ কোটি ! পঞ্জাবেও ‘অপারেশন লোটাস’ চেষ্টার অভিযোগ

এবার কি পঞ্জাবে ‘অপারেশন লোটাস’? অন্তত এমনই দাবি পঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর : এবার কি পঞ্জাবে ‘অপারেশন লোটাস’? অন্তত এমনই দাবি পঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমা। তাঁর অভিযোগ, পঞ্জাবে আপ বিধায়কদের দলবদলের জন্য মাথাপিছু ২৫ কোটি টাকার ‘অফার’ দিয়েছে গেরুয়া শিবির। এমন দাবিকে অবশ্য নস্যাৎ করে দিয়েছে বিজেপি। সেই সঙ্গে পালটা দাবি করেছে, পঞ্জাবে আপ নেতৃত্বে ফাটল ধরেছে।

চিমার দাবি, বিজেপির তরফে তাঁদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লি গিয়ে বড় নেতাদের সঙ্গে দেখা করার। এবং দলবদলের ‘মূল্য’ হিসেবে মাথাপিছু ২৫ কোটি করে দেওয়ার ‘টোপ’ও দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ”দলবদল করার জন্য বিধায়কদের প্রত্যেককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির ‘অপারেশন লোটাস’ কর্নাটকে সফল হতে পারে। কিন্তু দিল্লির বিধায়করা দৃঢ়চেতা হওয়ায় সেখানে ওদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।” চিমা জানাচ্ছেন, এমন প্রস্তাব দিয়ে তাঁদের এও বলা হয়েছে, পঞ্জাবে রাজনৈতিক ক্ষমতার বদল হলেই দলবদলুদের জন্য থাকবে উঁচু পদ। একবার নয়, এই ধরনের প্রস্তাব একাধিক বার তিনি পেয়েছেন বলে জানিয়েছেন পঞ্জাবের আপ বিধায়ক। কতজন বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরে চিমার দাবি, ”৭ থেকে ১০ জন বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সরাসরি কিংবা পরোক্ষ ভাবে। সময়মতো সব প্রমাণ দেব।”

প্রসঙ্গত, গত মাসেই অরবিন্দ কেজরিওয়ালের দল অভিযোগ করেছিল, বিজেপি দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ অভিযান চালাচ্ছে। মহারাষ্ট্রের পুনরাবৃত্তি ঘটাতে ২০-২৫ কোটি টাকার প্রলোভন দেখাচ্ছে আপ বিধায়কদের। কেজরিওয়ালের দাবি ছিল, দিল্লি সরকারকে ফেলতে ওরা ৮০০ কোটি রেখে দিয়েছে। বিধায়ক পিছু ২০ কোটি দিয়ে ৪০ জন বিধায়ককে ছিনিয়ে নিতে চায়। কিন্তু পঞ্জাবে বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র ২। এই পরিস্থিতিতে সত্যিই কি তারা ঘোড়া কেনাবেচা করে সরকার গড়তে চাইছে, সেই প্রশ্ন উঠছে। গেরুয়া শিবির অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিচ্ছে। পঞ্জাবের বিজেপি সম্পাদক সুভাষ শর্মা বলছেন, ”বিজেপির বিরুদ্ধে হরপাল চিমার এমন ভিত্তিহীন অভিযোগ থেকে স্পষ্ট, পঞ্জাবের আপ নেতৃত্বে ফাটল ধরেছে। কেজরিওয়ালের হস্তক্ষেপে দলটি ছিন্নভিন্ন হওয়ার পথে।”

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের