মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশ গুলি চালালে ক্ষতি হত: অভিষেক

এসএসকেএমে ভর্তি অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎকে দেখতে যান অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযানে পুলিশ যেভাবে আক্রান্ত হয়েছিল, চাইলে তারা গুলি চালাতে পারত। তবুও পুলিশ ছিল সংযত। তারা গুলি চালায়নি। গুলি চালালে সাধারণ মানুষের ক্ষতি হত। এটাই বামফ্রন্ট সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য। এর নামই পরিবর্তন।

বুধবার কলকাতার এসএসকেএমে ভর্তি অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রতিদিন প্রখর তাপপ্রবাহ উপেক্ষা করে শহরবাসীকে যারা নিরাপত্তা দেয়, তাদের যে ভাবে আক্রমণ করা হয়েছে, তার নিন্দার ভাষা নেই। এটা বর্বরতার সমান। যে পুলিশকর্মীদের আক্রমণ করা হয়েছে, তাদের নিরলস পরিশ্রমে গোটা দেশের মধ্যে বাংলা আজ সুরক্ষিত রাজ্য।

সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, জীবনে ঝুঁকি নিয়ে আপনারা যেভাবে সত্যকে তুলে ধরেছেন তা প্রশংসনীয়। তিনি বলেন, বিজেপি নেতারা বলছেন তাদের নবান্ন অভিযানে বাধা দিয়েছে পুলিশ। অথচ কারা পুলিশকর্মীদের ওপর বাঁশ-লাঠি-ইট নিয়ে আক্রমণ করল?। কার প্ররোচনায় এই সব ঘটল, প্রশ্ন তোলেন অভিষেক। মঙ্গলবার যারা নবান্ন অভিযানের জন্য রাস্তায় নেমেছিলেন, তাদের মুখে চাকরিপ্রার্থীদের কথা শোনা যায়নি। বিজেপি গুন্ডামি করেছে। এসএসকেএম হাসপাতালচত্বরে দাঁড়িয়ে পুলিশ আধিকারিক-কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় এভাবেই নিন্দায় সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২