Putin: কনভয় আটকে প্রেসিডেন্ট পুতিনকে খুনের চেষ্টা

মূল চক্রী পলাতক, গ্রেফতার বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট পুতিনের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল মৃত্যুর ফাঁড়া। ইউরো উইক্লির প্রতিবেদন অনুসারে, পুতিনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী। পুতিন যাচ্ছিলেন লিমুজিন গাড়ি করে। কিছুদূর যাওয়ার পর বিকট শব্দে লিমুজিনের একটি টায়ার ফেটে যায়। গাড়ি থেকে ধোঁয়া বেরতে শুরু করে। ঘটনায় হতচকিত হয়ে পড়েন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য কর্মীরা। তারা দ্রুত প্রেসিডেন্টকে লিমুজিন থেকে নামিয়ে নিরাপদস্থানে নিয়ে যায়। প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, পুতিন সুস্থ আছেন। এই নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে রুশ গুপ্তচর সংস্থা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে তাদের সংখ্যা কত, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ইউরো উইক্লির প্রতিবেদন অনুসারে, পুতিন যাতে বেঁচে ফিরতে না পারে, তার জন্য আটঘাট বেঁধেই মাঠে নামে চক্রীরা। দুর্ঘটনাটি ঘটে প্রেসিডেন্টের বাসভবনের এক কিলোমিটার দূরে। প্রতিবেদন বলছে, পুতিনের কনভয় যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তায় একটি অ্যাম্বুল্যান্স আঁড়াআড়িভাবে দাঁড়িয়ে পথ আটকে দেয়। কনভয়ের দ্বিতীয় এসকর্ট গাড়িটি অ্যাম্বুল্যান্স টপকে এগিয়ে যায়। দ্বিতীয় এসকর্ট গাড়ির ঠিক পিছনেই ছিল পুতিনের গাড়ি। আচমকাই তার গাড়ির টায়ার ফেটে যায়।

টায়ার বিস্ফোরণের আওয়াজ পেয়ে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা দ্রুত গাড়ি থেকে নেমে তাঁর গাড়ি ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে তারা প্রেসিডেন্টকে হাইজ্যাক করে তাঁর সরকারি বাসভবনে নিয়ে যায়। এই নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেসিডেন্টের বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে। মূল চক্রী পলাতক।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা