Chandigarh: হস্টেলের মেয়েদের আপত্তিকর ভিডিয়ো ছবি অনলাইনে, তুলকালাম পঞ্জাব

বিক্ষোভ সামলাতে নামল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়:  মেয়েদের হস্টেলের ভিডিয়ো অনলাইনে পোস্ট করাকে কেন্দ্র করে তুলকালাম পঞ্জাব। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে মেয়েদের পোশাক বদলের ছবি। দেখা গিয়েছে ঘনিষ্ঠ মুহূর্ত। ভিডিয়োতে দেখতে পাওয়া পড়ুয়াদের থেকে মোটা টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, সোশ্যাল মিডিয়ায় হস্টেলের মেয়েদের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছে ওই হস্টেলের এক পড়ুয়া। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে এক পড়ুয়া অজ্ঞান হয়ে পড়ে। বাকিরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে সাইবার আইনে মামলা রুজু করেছে। হস্টেলের বাকিদের দাবি, ওই পড়ুয়াকে বরখাস্ত করতে হবে।

ঘটনার কথা শুনেছেন শিক্ষামন্ত্রী হরজোৎ সিং। তিনি টুইট করে পড়ুয়াদের শান্ত থাকার আর্জি জানিয়ে বলেছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে।পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত পড়ুয়ার সঙ্গে হস্টেলে দেখা করতে গিয়েছিল তাঁর এক বন্ধু। খবর রটে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ওই ভিডিয়ো দেখে অনেকে আত্মহত্যার চেষ্টা করে। যদিও পুলিশ জানিয়েছে, ওই খবর ভিত্তিহীন। পরিস্থিতি আপাতত শান্ত। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় হস্টেলের পড়ুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ, অনেকেই আর হস্টেলে থাকতে চাইছে না। তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। হস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু