অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হল জনপ্রিয় টেলি অভিনেত্রী নিশি সিংয়ের

দু'দিন আগেও ওর ৫০ তম জন্মদিন পালন করলাম। কথা বলতে না পারলেও খুব খুশি হয়েছিল। আমার অনুরোধে বেসনের লাড্ডুও খেয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রি বড়ই আজব। হিন্দি হোক বা বাংলা যেকোনো ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারাই একবার পর্দা থেকে হারিয়ে গেলে, তাঁদের আর খুঁজে পাওয়া মুশকিল। ইন্ডাস্ট্রিতে এমন উদাহরণ বহু আছে, যারা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়ে আজ প্রচুর অর্থাভাবে ভুগছেন। তেমনই একজন ছিলেন হিন্দি টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নিশি সিং। রবিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিশি। শেষ বয়সে চিকিৎসার জন্যেও টাকা জোটেনি অভিনেত্রীর। 

বিগত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন মুম্বইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নিশি সিং। ২০২০ সালে প্রথম প্যারালাইসিস অ্যাটাক হয় তাঁর, এরপরেও বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বহু বছর ধরেই মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন নীতি, পাশাপাশি অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকেও। তাঁর অভিনয়ের দক্ষতা সত্যিই নজরকাড়া। তবুও জীবনের শেষ পর্যায়ে এসে নিজের চিকিৎসার টাকাও জুটল না তাঁর। প্রচন্ড অর্থাকষ্টে সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যু হল তাঁর। 

সম্প্রতি, অভিনেত্রীর স্বামী লেখক-পরিচালক সঞ্জয় ভাদলি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে জানালেন, তাঁদের অর্থ অনটনের কথা। জানালেন, বিগত বেশ কয়েক বছর অসুস্থ ছিলেন নিশি। সেই সময়ে নিশার পাশে দাঁড়িয়েছিলেন তাঁর সহকর্মীরা। নিশির অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগলির মধ্যে ছিল, ‘ইশকবাজ’, ‘কুবুল হ্যায়’, ‘হিটলার দিদি’, ‘তেনালি রামা’। দর্শক মহলে খুবই প্রশংসিত তাঁর অভিনয়। তবে স্বাভাবিকভাবেই অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ টেলিদুনিয়া।

সম্প্রতি প্রয়াত অভিনেত্রীর স্বামী আরও বলেন, ‘আমি তখন কোনও কাজ করতে পারছিলাম না। ওর দেখাশোনা করতে হচ্ছিল। রমেশ তৌরানী, গুল খান এবং সুরভী চন্দনার মতো ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাদের সাহায্য করেছেন। এছাড়াও আর্থিকভাবে সাহায্য করেছে CINTAA (সিনেমা অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন)। ওর চিকিৎসার জন্য বাড়ি-গাড়িও বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু শেষমেষ আর বাঁচাতে পারলাম তাঁকে। দু’দিন আগেও ওর ৫০ তম জন্মদিন পালন করলাম। কথা বলতে না পারলেও খুব খুশি হয়েছিল। আমার অনুরোধে বেসনের লাড্ডুও খেয়েছিল। ওটা ওর ভীষণ প্রিয়। বাঁচার জন্য অনেক লড়াই করেছে। ৩২ বছর আমার সঙ্গে ছিল। ও নেই, সেটা মানতে পারছি না।’ 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২