নমাজ পাঠের মধ্যে দিয়েই শুরু হয় এই বনেদি বাড়ির দুর্গাপুজো

যেখানে নমাজ পাঠের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করা হয়। হুগলির আরামবাগের সরকার বাড়ির বনেদি আনায় রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের দেশে এখনও হিন্দু-মুসলিমের ভেদাভেদ তুঙ্গে। ক্ষণে ক্ষণে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই থাকে। যা নিয়ে প্রতিনিয়ত আমাদের দেশ চিন্তিত। তবে তার মধ্যেও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় এমন একেকটি নজিরবিহীন দৃশ্য, যা দেখে মনে হয় ভারতের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এখনও বর্তমান। ভারতবর্ষ বহু ভাষাভাষি মানুষের দেশ, এখানে প্রতিটি সংস্কৃতির সঙ্গে সব জাতি মিলে-ঝুলে যায়। পুজো-পার্বণ হোক, সমস্ত রকম অনুষ্ঠান হোক তা জাতি-ধর্ম নির্বিশেষে একাকার হয়ে যান।

বিশেষত বাংলার আনাচে কানাচে এমন অসংখ্য উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। যার মধ্যে বেশিরভাগ উদাহরণ জড়িয়ে রয়েছে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোকে ঘিরে। আজ তেমনই একটি সাম্প্রদায়িত সম্প্রীতির উদাহরণ আপনাদের দেবো, যেখানে নমাজ পাঠের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করা হয়। হুগলির আরামবাগের সরকার বাড়ির বনেদি আনায় রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরন।

শেষ সাড়ে তিনশো বছর ধরে এই পুজো শুরু হয় মুসলিম সম্প্রদায়ের নমাজের সুরের সঙ্গে। মুসলিমরা নমাজ পড়া শেষ করলে, তবে শুরু হয় আরতি, এখানকার মাতৃবন্দনা। এখানে এই রীতিই চলে আসছে প্রায় ৩৫০ বছর ধরে। এই পুজো শুরু করেছিলেন জমিদাম বাবুরাম সরকার। তাঁর জমিদারিতে ছিলেন প্রচুর মুসলিম মানুষ। বাবুরাম নিজেই, তাঁদেরকে নিজের সংস্কৃতির মধ্যে জায়গা করে দিয়েছিলেন। দুই সম্প্রদায় মিলে মিশে দুর্গাপুজোর আয়োজন করতেন। জাতপাতের বিচার না করে প্রগতিশীল চিন্তাধারা বজায় রেখেছিলেন বাবুরাম। সেই থেকে সপ্তমীতে নমাজ পাঠের মাধ্যমেই পুজোর শুরু করেন সরকার পরিবার। অষ্টমী, নবমীতেও নমাজ পড়ার পর শুরু হয় পুজো। এই পুজো মণ্ডপে আব্দুল মতলেব নামে এক স্থানীয় মুসলিম ৩০ বছর ধরে নমাজ পড়ে আসছেন। সরকার পরিবার আজও এই রীতি বজায় রেখেছেন।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ