মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  এক মুহূর্তের অসতর্কতা যে কতটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে, তারই প্রমাণ মিলল উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে।  চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে পা পিছলে সোজা ট্রেনের নীচে পড়ে গেলেন এক মহিলা। এরপর তাঁর শরীরের উপর দিয়ে একে একে বেরিয়ে গেল তিনটি কামরা।  প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চোখের সামনে ঘটে গেল হাড়হিম করা সেই দৃশ্য। সকলেই ধরে নিয়েছিলেন, আর বোধহয় বাঁচানো সম্ভব নয়। ছুটে আসেন RPF কর্মীরা। থামানো হয় ট্রেন। কিন্তু তার পরেই ঘটল অলৌকিক ঘটনা।  ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কানপুর স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বিহার সম্পৰ্ক ক্রান্তি এক্সপ্রেস। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। সেই সময়ই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন এক মহিলা যাত্রী। মুহূর্তের মধ্যে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পড়ে যান। এরপর ট্রেনের একের পর এক তিনটি কামরা তাঁর উপর দিয়ে চলে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ  নেন সেখানে কর্তব্যরত RPF-এর দুই সাব-ইনস্পেক্টর হেমরাজ মীনা এবং অনিল কুমার গৌতম। ট্রেন থামানোর জন্য যাত্রীদের চেন টানার নির্দেশ দেন হেমরাজ।


 

ট্রেন থামার পর অনিল কুমার নিজেই ট্রেনের নীচে গিয়ে আটকে পড়া মহিলাকে নিরাপদে বাইরে বের করে আনেন। RPF-এর ‘মেরি সহেলি’ দলের মহিলা কনস্টেবল অলকা বিশ্বকর্মা-সহ অন্যান্য কর্মীরাও উদ্ধারকাজে সাহায্য করেন। পরে মহিলাকে প্ল্যাটফর্মে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, যিনি ট্রেনের নীচে পড়ে গিয়েছিলেন তাঁর নাম কলাবতী। তিনি বিহারের শিবহর জেলার বাসিন্দা। ঘটনার সময় তাঁর পরিবারের সদস্যরাও স্টেশনে উপস্থিত ছিলেন। RPF কর্মীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ