বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিন বছরের শিশুকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলার শিকার এক যুবতী। ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। আর তাতেই ব্যাগ ধরে টানতে টানতে তাঁকে বেশ কিছুটা রাস্তা নিয়ে যায় দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে জ্ঞান হারান ওই যুবতী। 

ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের দোলতলার বিপরীত দিকের রাস্তায়। আক্রান্ত যুবতীর নাম পৌলমী হালদার চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ তিন বছরের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় নির্জন রাস্তায় পিছন থেকে বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। এরপর আচমকাই তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু ব্যাগ ছাড়তে রাজি হননি পৌলমী। শুরু হয় টানাটানি। দুষ্কৃতীদের টানে ভারসাম্য হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। মাথায় পাঁচটি সেলাই পড়েছে।

আরও পড়ুনঃ বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আক্রান্ত যুবতী পৌলমীর কথায়, এই ঘটনায় তাঁর মৃত্যুও হতে পারত। তাঁর কিছু হয়ে গেলে তিন বছরের মেয়ের কী হত? খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছন তাঁর স্বামী সোমনাথ চট্টোপাধ্যায়। পুলিশকে খবর দিলে তাঁকে উত্তরপাড়া থানায় যেতে বলা হয় বলে অভিযোগ। সোমনাথের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করুক পুলিশ। পরে নার্সিংহোমে গিয়ে আক্রান্ত যুবতীর সঙ্গে কথা বলে পুলিশ।

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া