উপকূলে শতাধিক তিমি, অর্ধেক মৃত

মৃত তিমিদের ময়না তদন্তের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যা দেখে পরিবেশপ্রেমীরা শিউড়ে উঠেছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, উপকূলের বিশাল একটি এলাকা জুড়ে সার দিয়ে তিমি। তাদের মধ্যে কয়েকটি নড়াচড়া করছে। অর্ধেক মৃত। একসঙ্গে এত সংখ্যক তিমির মৃত্যুতে ছড়িয়েছে উদ্বেগ। মৃত তিমিদের দেহ ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্টে দেখেই বোঝা যাবে মৃত্যুর কারণ।

সারিবদ্ধভাবে তিমিদের সমুদ্রের উপকূলে চলে আসার খবর দিতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ন্যাচরাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্টের তরফ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে ২৩০ থেকে আড়াইশোটি তিমি সমুদ্র উপকূলে চলে এসেছে। এদের মধ্যে অর্ধেকের বেশি মৃত। কী কারণে দলবদ্ধভাবে তারা উপকূলে চলে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃত তিমিদের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর কারণ।

উপকূলের যে জায়গায় তিমিদের সারিবদ্ধভাবে থাকতে দেখা গিয়েছে, দুই বছর আগে ঠিক সেই জায়গায় পাঁচশোর বেশি তিমিদের দেখা গিয়েছিল। এর মধ্যে মাত্র ১০০ তিমি বেঁচে ছিল। একসঙ্গে এতগুলি তিমির মৃত্যুতে পরিবেশপ্রেমীরা রীতিমতো উদ্বেগ প্রকাশ করে। যা তাদের সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে, তা হল তিমিদের সারিবদ্ধভাবে সমুদ্র থেকে উপকূলে উঠে আসার জমি নির্বাচন। আর চলতি সপ্তাহে তাসমানিয়ার একটি সৈকত থেকে ১৪টি তিমিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবেশবিদদের মতে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলেই তিমিরা দলবদ্ধভাবে সমুদ্রোপকূলে আশ্রয় নিচ্ছে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা