পাকিস্তানের বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

জোলি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করতেই পাকিস্তান সফরে এসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ সম্প্রতি একটি ঘটনা যেন আরেকবার কিংবদন্তি গায়ক ভূপেন হাজারিকার এই গানটির কথা আমাদের মনে করাল। মোটামুটি সবারই জানা, পাকিস্তানে বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৬০০ মানুষ। যা নিয়ে গোটা ভুবন তটস্থ। নানা দেশ থেকে সাহায্য পাঠানো যাচ্ছে পাকিস্তানের বাসিন্দাদের জন্যে। এবার পাকিস্তানের মানুষদের সাহায্যার্থে ছুটে এলেন স্বনামধন্য হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে এই প্রথম নয়, এর আগেও অভিনেত্রী মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানে গিয়েছিলেন। এবার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন তিনি পাকিস্তানে।

অ্যাঞ্জেলিনা জোলি শুধু যে একজন খ্যাতনামা অভিনেত্রী তা নয়, তিনি জাতিসংঘের একজন মানবতাবাদীও। গতকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বন্যা কবলিত এলাকায় অভিনেত্রী গিয়েছিলেন এবং আকস্মিক জায়গাগুলি তিনি পরিদর্শন করেন। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, মাসব্যাপী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় 1,559 তে। টিভি ফুটেজে দেখা গিয়েছে, জোলি প্রথমে দক্ষিণ সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি বিমানবন্দরে পৌঁছেছেন, যেখানে জুনের মাঝামাঝি সময় থেকে বন্যার কবলে পড়েছেন মানুষজন। সেখানেই প্রায় ৬৯২ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্ধ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পরে, অ্যাঞ্জেলিনা জোলি বন্যা কবলিত কিছু এলাকা পরিদর্শন করেছেন।

আইআরসি, একটি বিশিষ্ট আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীর মতে, জোলি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা করতেই পাকিস্তান সফরে এসেছিলেন। এত বড় মাপের একজন অভিনেত্রী হয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তিনি যে এত দূর থেকে ছুটে এসেছেন, তাঁর মানবিকতায় মুগ্ধ গোটা বিশ্ব। এছাড়া জোলির সফর সম্পর্কে সরকারের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলাগুলির মধ্যে একটি জেলায় দূষিত জলের জন্যে একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে জুলাই থেকে প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে, ডাক্তাররা বন্যা থেকে বেঁচে যাওয়া মানুষেদেরকে এই জলবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে খুব শীঘ্রই সফর করবেন বলে জানা গিয়েছে। শরীফ তাঁর বক্তৃতায় তাঁর দরিদ্র দেশে জলবায়ু পরিবর্তন জনিত বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরবেন। এছাড়া আরও জানা গিয়েছে যে, বন্যায় দেশের অর্থনীতিতে প্রায় ৩০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা