মনসা পুজো দিয়ে শুরু হয় এই বনেদি বাড়ির পুজো

পরিবার জানায়, মৃন্ময়ী মূর্তি দিয়ে পুজো করার পর অজ্ঞাত কারণে মূর্তির ওজন এতটাই বেড়ে যেত যে সাধারণ মানুষেরা তা বেদী থেকে নামাতে পারত না। আদিবাসী মানুষদের দিয়েই এই মূর্তি নামানো হত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশে-বাতাসে বইছে আগামনী আসার আনন্দ। সামনেই দুর্গাপুজো। পুজোর চারটে দিন গোটা বাংলা মেতে উঠবে খুশির জোয়ারে। তেমনি দুর্গাপুজো ঘিরে আমাদের বাংলার আনাচে-কানাচে জুড়ে রয়েছে একাধিক ইতিহাস। চলুন আজ জানা যাক, সিউড়ির এক বনেদি বাড়ির পুজোর বিষয়ে। যেখানে মা দুর্গার পুজো শুরু হয় মনসা পুজো দিয়ে। বাকি সব জায়গায় দশভূজা দেবী দুর্গার পুজোর রীতিনীতিতে আলাদা থাকলেও, সিউড়ির এই বনেদি বাড়ির দুর্গাপূজো শুরু হয় মনসা পুজোর মধ্য দিয়েই।

তবে সিউড়ির বসাক বাড়ির পুজো ঠিক কত বছর আগে শুরু হয়েছিল তা জানা নেই পরিবারের সদস্যদের। এই বাড়ির পুজো প্রথম শুরু হয় বাংলাদেশে। এরপরে ১৩৬৬ বঙ্গাব্দে ঘট এনে সিউড়ির এই বসাক বাড়িতে প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে এই পুজো শুরু হয়ে আসছে মহা পঞ্চমীর দিন থেকেই।ওইদিন মা মনসার ঘট প্রতিষ্ঠা করা হয়। এই বাড়ির প্রতিটি সদস্য মহানবমীর দিন পর্যন্ত নিরামিষ খাবার খান, এটাই নিয়ম এই বাড়ির পুজোর। বৈষ্ণব মতে দেবী পুজিত হন এখানে, বলি প্রথা নেই। একসময় এখানে মৃন্ময়ী মূর্তির পুজো হলেও ২০১৭ সালে নবদ্বীপ থেকে পিতলের মূর্তি এনে মৃন্ময়ী মূর্তির পরিবর্তে পিতলের মূর্তি পুজো করেন বাড়ির সদস্যরা।

কারণ হিসেবে পরিবার জানায়, মৃন্ময়ী মূর্তি দিয়ে পুজো করার পর অজ্ঞাত কারণে মূর্তির ওজন এতটাই বেড়ে যেত যে সাধারণ মানুষেরা তা বেদী থেকে নামাতে পারত না। আদিবাসী মানুষদের দিয়েই এই মূর্তি নামানো হত। কিন্তু এখন আর আদিবাসীদেরও পাওয়া যায় না। এরপরই মৃন্ময়ী মূর্তির পরিবর্তে পিতলের মূর্তি পুজো করার সিদ্ধান্ত নেন তাঁরা।পরিবারের সদস্যদের থেকে জানা গিয়েছে, বাংলাদেশে যে সকল রীতিনীতি মেনে পুজো করা হত এই বাড়ির পুজোকে, সেই একই রীতিনীতি মেনে এখানে পুজো করা হয়। যদিও এখন আর বাংলাদেশের কেউই আসেন না এই পুজো দেখতে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২