পুজোর চারদিন সেজে উঠুন শাড়ী এবং মানানসই মেকআপে

ষষ্ঠীর সকাল, সপ্তমীর সকাল, অষ্টমীর অঞ্জলি সবটার সূচনা যেন আমরা শাড়িতেই করে থাকি! তবে শাড়ির সঙ্গে ঠিক কেমন মেকআপ করবেন সেটাও তো জানতে হবে নাকি!

Share:

নিজস্ব প্রতিনিধি: দু বছর কাটিয়ে ফের শহর সেজে উঠছে আগামনীর আরাধনায়। ক্ল্যালেন্ডারের পাতা বলছে, পুজো আসতে আর মাত্র দিন কয়েক বাকি। ইতিমধ্যেই কলকাতার রাস্তাঘাট সেজে উঠেছে আলোয় আলোয়। বারোয়ারি না থিম কার জয় হবে? তাই বাঙালির এই প্রাণের উৎসবে নিজেকে এই চারটে দিন কিভাবে সাজাবেন, তারও জল্পনা-কল্পনা চলেছে মাসভর। পোশাক থেকে শুরু করে ত্বকের যত্ন কিভাবে নেবেন, সেই নিয়েও পরিকল্পনা অনেকদিন আগেই শুরু হয়েছে। তবে দুর্গা পুজোর চারটে দিন শাড়ি ছাড়া অন্য কোনও পোশাক যেন ভাবাই যায় না! সারা বছর জিন্স-টপ, ক্রপ টপ, গাউন বা ক্যাপ্রি পরে থাকলেও, বাঙালি মেয়েরা উৎসবের দিনগুলিতে শাড়ি পরার জন্য যেন মুখিয়ে থাকি। ষষ্ঠীর সকাল, সপ্তমীর সকাল, অষ্টমীর অঞ্জলি সবটার সূচনা যেন আমরা শাড়িতেই করে থাকি! তবে শাড়ির সঙ্গে ঠিক কেমন মেকআপ করবেন সেটাও তো জানতে হবে নাকি!

জেনে নিন, দিনের বেলা শাড়ির সঙ্গে কেমন মেকআপ করবেন

শাড়ি পরলেই যে, গাদা গাদা মেকআপ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অল্প মেকআপেও শাড়িতে অপরূপা নিজেকে দেখানো যায়। তাই এই চারটে দিন সবার আগে ঠিক করুন কোন দিন কোন শাড়িটা পরবেন এবং কোন বেলাতে পরবেন। তবে দিনের বেলার সাজ হবে হালকা।

১. প্রথমেই নিজের ত্বকের ধরণ এবং কমপ্লেকশন অনুযায়ী, বেস মেকআপ করে নিন, অর্থাৎ প্রাইমার ও ফাউন্ডেশন লাগিয়ে নিন। তবে দিনের বেলায় শুধু ওয়াটার বেসড মেকআপ করবেন। চাইলে বি বি বা সি সি ক্রিমও লাগাতে পারেন। কারণ দিনের বেলা উগ্র সাজ খুব দৃষ্টিকটু লাগবে। কাজেই কন্টরিং বা হাইলাইটার লাগানোর দরকার নেই।

২. তবে দিনের বেলা চোখে খুব বেশি মেকআপ করার প্রয়োজন নেই। চাইলে লিকুইড আইলাইনার চোখের উপরের অংশে লাগান এবং নীচের অংশে কাজল লাগান। তবে যাঁদের ত্বক খুবই সেন্সিটিভ তাঁরা লিকুইড আইলাইনারের বদলে পেন্সিল আইলাইনার ব্যবহার করতে পারেন।

৩. দিনের বেলা ঠোঁটে খুব বেশি গাঢ় লিপস্টিক লাগানোর প্রয়োজন নেই। শাড়ির সঙ্গে মানানসই লিপস্টিক লাগান। দিনের বেলা হালকা কোনও রঙ যেমন পিচ বা হালকা কমলা বা হালকা গোলাপি বা হালকা বাদামী রঙের লিপগ্লসও লাগাতে পারেন। যেটা সবরকম পোশাকের সঙ্গেই মানানসই।

রাতে শাড়ির সঙ্গে কেমন মেকআপ করবেন

১. রাতের সাজ দিনের বেলা থেকে একটু যে আলাদা হবেই তা বলা বাহুল্য! আর দুর্গা পুজোতে রাতের সাজটাই নজরকাড়া হতে হবে। দিনের বেলা যেভাবে বেস মেকআপ করেছিলেন ঠিক সেভাবেই নিজের ত্বকের ধরণ অনুযায়ী প্রাইমার ও ফাউন্ডেশন লাগিয়ে বেস তৈরি করে নিন। এর উপর কম্প্যাক্ট লাগান এবং নিজের মুখের গড়ন অনুযায়ী কন্টরিং করুন। হয়ে গেলে সেটিং পাউডার লাগান। চিকবোনের নীচ থেকে ব্লাশার লাগান।

২. চোখের মেকআপ হতে হবে খুবই গর্জিয়াস। চাইলে স্মোকি আইজ করতে পারেন। চোখের এই মেকআপটি সব ধরনের পোশাকের সঙ্গেই মানানসই।

৩. রাতে পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে গাঢ় শেডের লিপস্টিক লাগান। তবে ত্বকের কমপ্লেকশনের কথা অবশ্যই মাথায় রেখে। লাল, বেগুনি, ডার্ক ব্রাউন, মেরুন, গোলাপি – যে-কোনও উজ্জ্বল রঙ বেছে নিতে পারেন।

৪. সনাতনী সাজের সঙ্গে হেয়ারস্টাইলও হতে হবে জমজমাট। সনাতনী সাজের সঙ্গে দিনের বেলা চুল বরং বেঁধে নিলেও রাতে চুল না খুলে থাকাই যায়না। নয়তো সাজটাই যেন জমবে না।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ