স্কুলে সকলের সামনে ছাত্রীকে পোশাক খোলার নির্দেশ স্যরের

শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, শাদুল (মধ্যপ্রদেশ): পোশাক নোংরা। সেই পোশাক পরে স্কুল আসায় ছাত্রীকে সকলের সামনে পোশাক খুলে তা পরিষ্কার করার নির্দেশ দিলেন মাস্টারমশাই। পোশাক ঠিকঠাক সাবান পরিষ্কার করা হচ্ছে কি না, তা দেখার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। পরে সেই পোশাক রোদে মেলার নির্দেশ দেওয়া হল। আর ছাত্রী খালি গায়ে শুধুমাত্র তাঁর গোপন অঙ্গ ঢেকে ক্লাস করলেন।

কুকীর্তি আরও আছে। মাস্টারমশাই সেই ঘটনা মোবাইলে বন্দি করে বিভাগের হোয়্যাটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন। সেখানে তিনি নিজেকে স্বচ্ছতামিত্র বলে অভিহীত করেন। ঘটনার কথা পাঁচকান হতেই রাজ্য শিক্ষা দফতর থেকে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া শিক্ষকের নাম সরন কুমার ত্রিপাঠি।

নিন্দনীয় ঘটনাটি ঘটেছে শুক্রবার, সার্দুল জেলার উপজাতিদের একটি সরকারি স্কুলে। পড়ুয়া পঞ্চম শ্রেণির। শিক্ষকের এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি এসে ওই পড়ুয়া বিষয়টি অভিভাবককে জানায়। অভিভাবক গ্রামের কয়েকজনকে নিয়ে স্কুলে গিয়ে এই শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। খবর কানে যায় মধ্যশিক্ষা পর্ষদের পদস্থকর্তাদের কানে। তারা রাতারাতি ওই শিক্ষককে রাতারাতি সাসপেন্ড করে। মধ্যপ্রদেশ উপজাতি কল্যাণের সহকারি কমিশনার আনন্দ রাই জানিয়েছেন, তিনি ওই খবর শোনার পরে পরেই ওই শিক্ষককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন। স্কুলের তরফ থেকে ঘটনার সবিস্তার রিপোর্ট চাওয়া হয়েছে। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে দিকে স্কুল কর্তৃপক্ষকে নজর দিতে বলা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর বাদেও উপজাতিদের এখনও ঘৃণার চোখে দেখা হয়, সেটা আরও একবার প্রমাণিত হল।

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ