বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘায়ু লাভের আশায় মানুষ কত কিছুই না করে। তবে এবার আয়ু বাড়ানোর এক অদ্ভুত ও চাঞ্চল্যকর উপায় সামনে আনলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, অণ্ডকোষ বাদ দিলে পুরুষদের আয়ু উল্লেখযোগ্য হারে বাড়তে পারে, তাও আবার  প্রায় ৩৩ শতাংশ! 

তবে এই পরীক্ষাটি মানুষের ওপর নয়, বরং ইঁদুরের ওপর চালানো হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, প্রাপ্তবয়স্ক অবস্থাতেও এই অস্ত্রোপচার করা হলে আয়ু বৃদ্ধির ক্ষেত্রে চমকপ্রদ ফল মিলছে। যদিও গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে পিয়ার-রিভিউ হয়ে প্রকাশিত হয়নি। তাই এখনই এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মানতে নারাজ গবেষকরা। বিজ্ঞানীরা একই বংশধারার পুরুষ ইঁদুরদের তিনটি আলাদা দলে ভাগ করে এই পরীক্ষা চালান।বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার হওয়া ইঁদুরদের আয়ু বেড়েছে ১৯ শতাংশ এবং বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার হওয়া ইঁদুরদের আয়ু বেড়েছে ২৬ শতাংশ। 

সবচেয়ে অবাক করা বিষয় হলো, ৩০ বছর বয়সের সমতুল্য সময়ে যে ইঁদুরগুলোর উপর অস্ত্রোপচার করা হয়েছিল, তাদের আয়ু বেড়েছে সবচেয়ে বেশি প্রায় ৩৩ শতাংশ। গবেষকদের অনুমান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অণ্ডকোষের কিছু জৈবিক ক্রিয়া শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে, যদিও এর সঠিক কারন এখনও স্পষ্ট নয়। বিজ্ঞানীদের আশা, এই জৈবিক পরিবর্তনগুলো পুরোপুরি বোঝা গেলে ভবিষ্যতে কোনো অস্ত্রোপচার ছাড়াই ওষুধ বা চিকিৎসার মাধ্যমে মানুষের বার্ধক্য হার ধীর করা সম্ভব হতে পারে। যদিও মানুষের ক্ষেত্রে এর প্রভাব জানতে আরও দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন।  

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বর মন্দিরে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি