মাঝরাতে চিনে রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, পুড়ে খাক ১৭

আহত বেশ কয়েকজন, ভর্তি নিকটবর্তী হাসপাতালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন। প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত বহু। তাদের সংখ্যা কত, এই খবর লেখা পর্যন্ত তা জানা যায়নি। 

আগুন লাগে মঙ্গলবার রাতে সাড়ে ১২টায়, চাংচুং শহরের একটি হোটেলে।  রেস্টুরেন্টে তখন চলছিল খাওয়া-দাওয়া। আগুন লাগলে রীতিমতো আতঙ্ক তৈরি হয়।  ধোঁয়ায় ঢেকে যায় রেস্টুরেন্ট। প্রাণ বাঁচাতে সকলেই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। স্থানীয় প্রশাসন মনে করছে, ১৭ জনের মধ্যে বেশ কয়েকজন পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে রেস্টুরেন্টে আগুন লাগার খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সমান্তরালভাবে চলে রেস্টুরেন্টের ভিতরে আটকে পড়াদের বাইরে বের করে আনার কাজ। আগুনের হলকায় দমকলকর্মীরা বেশ অসুবিধের মধ্যে পড়েন। রাত তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালে ভর্তিদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকলবাহিনীর অনুমান, শটসার্কিট থেকেই আগুন লেগেছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।  হতাহতদের মধ্যে কয়েকজন তরুণ-তরুণী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

স্থানীয় প্রশাসন থেকে দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, চাংচুং শহরের একটি হোটেলে মঙ্গলবার রাতে সাড়ে ১২টার পরে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা