বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফ্লোরিডা, মাঝসমুদ্রে ডুবল শরণার্থীবোঝাই নৌকো

নৌকোয় ছিল ২০জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড়ের দাপটে ওলটপালট ফ্লোরিডা। ঝড়ের গতিবেগ ঘণ্টা প্রতি ৯০ মাইল। ঝড়ের দাপটে ভেঙেছে একাধিক বাড়ি। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি তছনছ। সমুদ্র-উপকূলবর্তী এলাকায় জনবসতি প্রায় শূন্য হয়ে গিয়েছে। শরণার্থী বোঝাই একটি নৌকোর হদিশ নেই। ধরে নেওয়া হচ্ছে, মাঝসমুদ্রে ডুবে গিয়েছে নৌকোটি।নৌকোয় ছিল ২০ জন শরণার্থী। আপাতত বন্ধ বিমান পরিষেবা।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ডিরেক্টর কেন গ্র্যাহাম জানিয়েছে, সাম্প্রতিক অতীতে ফ্লোরিডায় তো বটেই, আমেরিকার অন্যান্য প্রদেশ এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের সাক্ষী ছিল বলে তিনি মনে করতে পারছেন না।টাম্পা এবং অরল্যান্ডোতে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বন্দরের জাহাজ পরিষেবা

আবহাওয়া দফতর পূর্বাভাস জারি করে জানিয়ে দিয়েছে, একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরিডায় আছড়ে পড়তে চলেছে। বাসিন্দাদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছিল।ঘড়িতে তখন রাত ১১টা (স্থানীয় সময়)। বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। রাত যত গড়িয়েছে বাতাসের গতিবেগ ততই বৃদ্ধি পেয়েছে। একসময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৯০ মাইল। ঝড়ের দাপটে বহু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। ফ্লোরিডার বিদ্যুৎ দফতর জানিয়েছে, ২০ লক্ষ মানুষ অন্ধকারে ডুবে রয়েছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে বিদ্যুৎ দফতরের কর্মীরা রাস্তায় বেরিয়ে মেরামতির কাজ করতে পারছেন না। পুন্টা গোর্ডা, ফর্ট মেয়ার্স-সহ একাধিক এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তা বলতে পারছে না আবহাওয়া দফতর। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা