লাইসেন্স ছাড়াই মধ্যপ্রদেশে রমরমিয়ে চলছে ৩৫ নার্সিং কলেজ, হবে সিবিআই তদন্ত

নির্দেশ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: প্রশাসনের নাকের ডগার সামনে মধ্যপ্রদেশ জুড়ে চলছে বিনা লাইসেন্সে নার্সিং কলেজ। কী করে বছরের পর বছর ধরে এই নার্সিং কলেজ চলছিল, এই সব কলেজগুলির মাথায় রাজ্য সরকারের কোনও পদস্থকর্তার আশীর্বাদী হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মধ্যপ্রদেশ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের গোয়ালিওর বেঞ্চের বিচারপতি রোহিত আর্য এবং বিচারপতি এমআর পারখের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দিয়েছে।

মধ্যপ্রদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহেন্দ্র প্রতাপ সিং রঘুবংশী জানিয়েছে, এই ৩৫টি কলেজ লাইসেন্সের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালতের কাছে অনুরোধ ছিল, আদালত যেন কর্তৃপক্ষকে তাদের লাইসেন্স মঞ্জুরের জন্য নির্দেশ দেয়। আদালত সেই আর্জি নাকচ করে উল্টে এই সব নার্সিং কলেজের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, এই ৩৫টি কলেজের লাইসেন্স নেই। তারপরেও তারা বিগত বছর ধরে ছাত্রী ভর্তি করিয়েছে। দিয়েছে প্রশিক্ষণ। মহামান্য আদালত এই সব নার্সিং কলেজের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চের এদিনের শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্যে মেডিক্যাল শিক্ষা দফতরের ডাইরেক্টর জিতিন শুক্লা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের সচিব সরবজিৎ সিং কাঔর, সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার।

সংশ্লিষ্টমহল হাইকোর্টের এই নির্দেশে রীতিমতো আতঙ্কিত। তাদের মতে, এই সব নার্সিং কলেজ থেকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রাপকেরা কোনও না কোনও হাসপাতাল, তা সরকারি হোক বা বেসরকারি, কর্মরত। আগামীদিনে কোনও রোগীর বিপদ ঘটলে কী হবে।

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ