পারিবারিক কারণে খরচ বাড়বে বৃষের, কাজে অনিহা মিথুনের! দেখুন আজকের রাশিফল

সপ্তাহের গুরুত্বপূর্ণ কাজের দিন। তবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে সপ্তাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার। সপ্তাহের গুরুত্বপূর্ণ কাজের দিন। তবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে সপ্তাহ। এর মাঝেই দেখে নিন কেমন যাবে আজকে আপনার রাশিফল।

মেষ রাশি: আজ অফিসে কোনও বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের আচরণ সংযত করে ব্যবসা করতে হবে। সঠিক বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তা করা উচিত হবে না। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে।

বৃষ রাশি: সকালের দিকে মায়ের শরীরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ সমাজসেবায় কিছু দান করার ইচ্ছা থাকবে। সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারেন। উচ্চাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হবে। অনেক দিনের পুরনো কোনও রোগ আবার ফিরে আসতে পারে। বেশি তর্ক বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাবেন।

মিথুন রাশি: আজ সকালের দিকে কাজে অনিহা আসতে পারে। আজ আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও সন্তানের জন্য পরে একটু বিবাদ বাধতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে আনন্দ পাবেন। সাধুসেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে। পরিবেশ আপনার অনুকূল থাকবে।

কর্কট রাশি: কর্মস্থানে আপনি সহকর্মীর জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ হতে পারে। ভাল কাজ করে উৎফুল্লতা থাকবে। আজ মায়ের কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক চাপ আসবে। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরুসেবা করুন, ভাল ফল পাবেন। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।

সিংহ রাশি: পরের উপকার করে সম্মান পাবেন। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। বায়ুপথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেশ হবে। আজ গুরুদেব বা ঈশ্বরের প্রতি মন থাকাই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, অশান্তি হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেমে আঘাত আসতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।

কন্যা রাশি: বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির আশঙ্কা। ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি কেনা নিয়ে বিচক্ষণতার প্রয়োজন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধের আশঙ্কা। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। বাবার শরীর নিয়ে ভাই ও চিকিৎসকের সঙ্গে আলোচনা।

তুলা রাশি: অতিরিক্ত পরিশ্রমে শরীরে ক্লান্তি আসবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আনন্দ পাবেন। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা আছে। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসা চাহিদা বাড়তে পারে।

বৃশ্চিক রাশি: আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি কেনাবেচায় প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় গুরুজনের সঙ্গে বিবাদের আশঙ্কা। কোনও আর্থিক সুবিধা পেতে পারেন। কোনও কাজের জন্য বাড়িতে সম্মান নষ্ট হবে।

ধনু রাশি: কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বাড়বে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তি দেখা দেবে। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে।

মকর রাশি: প্রবাসী কারও আসার খবর পেতে পারেন। কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনের জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা আদায় করতে ভোগান্তি হতে পারে। সাধুসঙ্গে গিয়ে মানসিক শান্তি পাবেন। মাথার সমস্যা বাড়তে পারে।

কুম্ভ রাশি: বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। প্রাথমিক স্তরের পড়াশোনার জন্য সময়টা খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভাল। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটা ভয় কাজ করবে। সন্তানদের ভাল কোনও খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। রাস্তাঘাটে সমস্যা বাড়তে পারে।

মীন রাশি: আজ অযথা খরচ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, প্রতারিত হতে পারেন। আজ সবার সঙ্গে খুব বুঝে কথা বলুন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২