কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রকের চত্বরের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, হত তিন

আহত হয়েছেন ২৫ জন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: ফের ভয়াবহ বিস্ফোরণে (bomb blast) কেঁপে উঠল কাবুলের মাটি। বুধবার প্রার্থনা চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রকের চত্বরে (interior ministry compound) অবস্থিত একটি মসজিদে (Masque) বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সন্দেহ বিস্ফোরণের পিছনে ইসালিম স্টেট (খোরসান)-এর হাত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ জানিয়েছে, কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রক চত্বরের মসজিদে প্রার্থনা চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে। মূলত স্বরাষ্ট্রমন্ত্রকের কর্মচারি ও আধিকারিকরা এবং মন্ত্রকে আসা সাধারণ মানুষই মসজিদটিতে নমাজ আদায় করে থাকেন। ভয়াবহ বিস্ফোরণে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের পরেই নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে উদ্ধারের কাজে হাত লাগান। তিন জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেন। বাকি ২৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র (spokesman for the MoI) আবদুল নাফাই টাকোর (Abdul Nafai Takor) জানিয়েছেন, বিস্ফোরণের পিছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

গত সপ্তাহেই কাবুলের অদূরে ‘কাজ’ নামে একটি শিয়া শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীনই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই বিস্ফোরণে কমপক্ষে ৪৩ পড়ুয়া প্রাণ হারিয়েছে। অধিকাংশই শিয়া ও হাজারা সম্প্রদায়ের।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা