ক্রেশে হামলার পর নিজের স্ত্রী ও শিশুকে খুন করে আত্মঘাতী হন বন্দুকবাজ

নিজের স্ত্রী ও শিশু সন্তানকে গুলি করে তারপর আত্মঘাতী হয়েছে হামলাকারী পানিয়া খামরাব।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাইল্যান্ডের (Thailand) উত্তর-পূর্ব প্রদেশে ক্রেশে (Child Day Care Centre) বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে ২৩ শিশু-সহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। ওই বন্দুকবাজ আত্মঘাতী হওয়ার আগে নিজের পরিবারকেও নিশ্চিহ্ন করে দিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। নিজের স্ত্রী ও শিশু সন্তানকে গুলি করে তারপর আত্মঘাতী হয়েছে হামলাকারী পানিয়া খামরাব। 

এই হামলার বিষয়ে স্থানীয় পুলিশ আধিকারিক জাক্কাপাত বিজিতরাইথাইয়া জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ এই হামলা চালায় বন্দুকবাজ পানিয়া খামরাব। পিস্তল ও ছুরি নিয়ে ক্রেশে ঢুকে পড়ে প্রাক্তন পুলিশ আধিকারিক। ক্রেশে ঢুকে সেখানে এলোপাথাড়ি গুলি চালায়। বেশ কয়েজকজনকে কুপিয়ে খুন করে ওই হামলাবাজ। প্রথমে গুলির শব্দ পেয়ে ক্রেশে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা ভাবেন পটকার শব্দ। যদিও পরে তাদের ভুল ভাঙে, তাঁরা বুঝতে পারেন এলোপাথাড়ি গুলি চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছলে, হামলাবাজ ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যায়। গণহত্যা সংঘটিত করার পর একটি গাড়িতে চেপে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ২৩ জন শিশুর বয়স ২ থেকে ৩ বছরের মধ্যে। মৃতদের মধ্যে শিক্ষক এবং পুলিশ আধিকারিকরাও রয়েছেন। এই হামলার ঘটনায় ১২ জন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে তাইল্যান্ডের উত্তরপূর্বে নং বুয়া লম্ফু (Nong Bua Lamphu) শহরে  ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’ নামে একটি ক্রেশে ঢুকে পড়ে আচমকাই গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ পানিয়া খামরাব। তার গুলিতে একের পর এক শিশুর মৃত্যু হয়। গুলি চালানোর পাশাপাশি বেশ কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্কের উপর ছুরি নিয়ে হামলা করে অভিযুক্ত। তাইল্যান্ড পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারী বন্দুকবাজ এক সময় তাইল্যান্ড পুলিশে কর্মরত ছিল। সম্প্রতি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর এদিন এই ঘটনা ঘটায় সে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা