রাস্তার মাঝখানে পর পর বাতিস্তম্ভ, তিতিবিরক্ত এলাকাবাসী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাস্তার ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রাস্তার ছবি। সেখানে দেখা গিয়েছে, রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় পোঁতা হয়েছে বাতিস্তম্ভ। অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া সেই রাস্তার একটি ভিডিও পোস্ট করেছেন শামা জুনেজো। ভিডিওটি ৪৬ সেকেন্ডের। ভিডিও দেখে কমবেশি সকলেই তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। প্রশাসনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে এই সমস্যার সমাধান করুক। যে কোনওদিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শামা জুনেজার প্রশ্ন, রাস্তার মাঝখানে বাতিস্তম্ভ বসানো হয়েছিল কি উসমান বুজদারের আমলে না কি চৌধুরী পারভেজ ইলাহির আমলে। চৌধুরী পারভেজ ইলাহি বর্তমানে পাক-পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। আর উসমান বুজদার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাস্তার ছবি কোন এলাকার সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ভাইরাল ভিডিয়ো দেখে নেটিজেনরা যেভাবে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাতে স্পষ্ট পাক-পঞ্জাব প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার দুপাশে অজস্র গাছ। কোনও কোনও এলাকায় আবার ঝোপ রয়েছে। সেই রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। তবে প্রতিটি গাড়ি চলছে অত্যন্ত সতর্কতার সঙ্গে।

শামা জুনেজোর পোস্ট দেখে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ কেউ রসিকতা করেছেন। অনেকে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, পরিকল্পনা যারই হোক না কেন, বলতে হবে বুদ্ধি আছে। এমন বু্দ্ধিমান মানুষ শুধুমাত্র পাকিস্তানেই পাওয়া যায়। এক নেটিজেন লিখেছেন, আগামীদিনে যত নতুন রাস্তা তৈরি হবে সেই সব রাস্তার মাঝখানে বাতিস্তম্ভ বসিয়ে দিলে ভালো হয়। দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা