Covid: চিনে হদিশ অত্যন্ত সংক্রামক করোনার দুই ভ্যারিয়্যান্টের

করোনার নতুন দুই প্রজাতি হল BF.7, BA.5.1.7

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ড্রাগনের দেশ থেকে এল দুঃসবাদ।

বিশ্বজুড়ে যখন করোনার দাপট যখন কমছে, সেই সময় চিনে খোঁজ পাওয়া গেলে করোনার আরও দুই ভ্যারিয়্যান্টের। বলা হচ্ছে, এই দুই প্রজাতির ভাইরাস আরও বেশি সংক্রামক। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। করোনার নতুন দুই প্রজাতি হল BF.7, BA.5.1.7। ইতোমধ্যে এই ভাইরাসে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। BA.5.1.7 ভাইরাসে আক্রান্তদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ গুয়াংডাং প্রদেশের শাওগুয়ান শহরের বাসিন্দা। অন্যদিকে, শাওগুয়ান শহরেই বেশ কয়েকজন দ্বিতীয় ভাইরাস BA.5.1.-য়ে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুদিন আগেই জানিয়েছিল, গবেষণায় দেখা গিয়েছে করোনার নতুন একটি প্রজাতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। BA.5 ওমিক্রন ভাইরাসের এটি একটি সাব ভ্যারিয়্যান্ট। বলা হচ্ছে, আসন্ন শীতে এই ভাইরাসে চিনে বহু মানুষ আক্রান্ত হতে পারেন।

করোনা সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ায় চিন বিভিন্ন প্রদেশে লকডাউন ঘোষণা করেছিল। জারি করেছিল একাধিক বিধিনিষেধ। তাতে সংক্রমণে লাগাম পরানো সম্ভব হলেও মানুষ পড়েছিল একাধিক সমস্যায়। দেখা দিয়েছিল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাল। হাসপাতাল গর্ভবতী মহিলাকে ভর্তি করতে অস্বীকার করে। পথেই মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অমানবিক ঘটনা। পরিস্থিতিত আগের থেকে কিছুটা উন্নত হওয়ায় চিন বিভিন্ন প্রদেশ থেকে লকডাউন তুলতে শুরু করে। সেই সঙ্গে বিধিনিষেধ কিছুটা শিথিল করে। এই পরিস্থিতিতে করোনার নতুন প্রজাতির সন্ধান শুধু চিনকেই নয়, কার্যত বিশ্বকেই উদ্বেগের মধ্যে রাখল। পরিস্থিতি এখন কোন দিকে যায়, সেটাই দেখার।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা