ভারতের প্রস্তাব ইন্টারপোলের ‘না’

আর্জি জানিয়েছিল সিবিআই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধাক্কা খেল ভারত। ধাক্কা দিয়েছে ইন্টারপোল। তারা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের আর্জি, যেখানে ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছিল খলিস্তানি নেতা গুরপতওয়ান্ত সিং পানুনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

ইন্টারপোলের কাছে ভারতের এই আর্জির পিছনে রয়েছে হিমাচলপ্রদেশের একটি মন্দিরের সাম্প্রতিক একটি ঘটনা। সম্প্রতি সেখানকার একটি মন্দিরে উড়তে দেখা গিয়েছিল খলিস্তানি পতাকা। মন্দিরে গায়ে ভারত-বিরোধী এবং খলিস্তান আন্দোলনের সমর্থনে স্লোগান। স্লোগানের এক পাশে লেখা ছিল শিখ ফর জাস্টিস। ২০১৯ সালে দেশ বিরোধী কার্যকলাপের জেরে কেন্দ্র ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের তরফ থেকে ইন্টারপোলের কাছে আর্জি জানানো হয়েছিল গুরপতওয়ান্ত সিং পানুনের বিরুদ্ধে রেড কর্নার নোটশি জারির। ইন্টারপোল সেই আর্জিতে সাড়া দিতে অস্বীকার করেছে।

চলতি বছর জানুয়ারিতে জাতীয় তদন্ত সংস্থা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে শিখ ফর জাস্টিসের অন্যতম মাথা যশবিন্দর সিং মুলতানির বিরুদ্ধে তথ্য জানতে চাওয়া হয়। সেই সঙ্গে বলা হয়, যে এই বিচ্ছিন্নতাবাদী নেতার ব্যাপারে তথ্য দিতে পারবে, তাকে ১০ লক্ষ টাকা নগদ পুরষ্কার দেওয়া হবে। মুলতানির বিরুদ্ধে অভিযোগ, সে আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে মুম্বই এবং দেশের অন্যান্য প্রান্তে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করেছে। পাশাপাশি সে এবং পানুন পাক প্রশিক্ষিত জঙ্গিদের হাতে তুলে দিত অস্ত্র। সেই সব অস্ত্রের সাহায্যে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন ভারতের বুকে হামলা চালায়।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা