করওয়া চৌথেও বিয়ের মতো মেহেন্দি পরলেন বলি অভিনেত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বৃহস্পতিবার দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে করওয়া চৌথ(Karwa Chouth)। প্রতিবছর বলিউডে ধুমধাম করে এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এই বছরও তার কোনো অন্যথা হলো না। বুধবার রাত থেকেই বলিউডে শুরু হয়েছে, করওয়া চৌথ পালনের রীতি।  বিন্দিয়া গোস্বামী দত্ত, লালী ধাওয়ান, মিরা কাপুর, সুনিতা কাপুরের মতো অভিনেত্রীরা বুধবার রাতে নিজেদের বাড়িতে করওয়া চৌথ উপলক্ষে মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেন। শিল্পা শেট্টি কুন্দ্রা, রবীনা ট্যান্ডন, পদ্মিনী কোলহাপুরে, মাহি কাপুরের মত অভিনেত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পদ্মিনী কোলহাপুরে বলেন, “এটা আমার দ্বিতীয় করওয়া চৌথ। এবং আমি আমার বোন তেজস্বীনির বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান পালন করছি। এবং এখান থেকে আমরা সুনিতা কাপুরের বাড়িতে ব্রতর পরবর্তী অংশ উদযাপনের জন্য যাব। আমরা প্রত্যেক বছর আমার বোন শিবাঙ্গীর বাড়িতে চাঁদ দেখে ব্রত শেষ করি। এবারও হয়ত, সুনিতা কাপুরের বাড়ি থেকে আমরা শিবাঙ্গীর বাড়িতে যাব”। তিনি আরও বলেন, “দু’বছর পরে আবার আমরা সবাই একসঙ্গে মিলে এই অনুষ্ঠান পালন করতে পারব এটা ভেবেই আমার খুব ভালো লাগছে”।

বিন্দিয়া গোস্বামী দত্ত বলেন, “আমাদের পরিবারে করওয়া চৌথ পালনের রীতি আছে। দু’বছর পর আমরা আবার এই অনুষ্ঠান পালন করতে পারছি ভেবে খুব ভালো লাগছে। পাশাপাশি এটা আমার মেয়ে নিধির দ্বিতীয় করওয়া চৌথ। আমি আমার দুই মেয়ে নিধি এবং সিদ্ধি মিলে এই পুজোর সমস্ত আয়োজন করেছি”।

অপরদিকে অভিনেত্রী শিবানী ডান্ডেকরের এটি প্রথম করওয়া চৌথ। এই বছরেই অভিনেতা ফারহান আক্তারের সঙ্গে বিবাহ সূত্রে বাঁধা পড়েছেন শিবানী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মঙ্গলসূত্র পরে একটি ছবি পোস্ট করেন শিবানী। ছবি ক্যাপশনে অভিনেত্রী লেখেন, এটা আমার প্রথম করওয়া চৌথ। তবে আমি উপবাস রাখিনি শুধু এই মঙ্গলসূত্রের মাধ্যমে আমার প্রথম করওয়া চৌথ উদযাপন করছি।

অন্যদিকে বুধবার রাতে অত্যন্ত ব্যস্ত ছিলেন বলিউডের জনপ্রিয় মেহেন্দি শিল্পী বীণা নাগদা। তিনি বলেন, করওয়া চৌথের একটি গুরুত্বপূর্ণ রীতি হল মেহেন্দি অনুষ্ঠান। দুই বছর পর আবার করওয়া চৌথ অনুষ্ঠিত হচ্ছে। আমি গতকাল বিন্দিয়াজি, লালিজি এবং সুনিতাজির বাড়িতে গিয়েছিলাম। রাবিনা ট্যান্ডন এবং শিল্পা শেঠি বিন্দিয়াজির বাড়ির অনুষ্ঠানে মেহেন্দি লাগান। সোনমও সেখানে ছিলেন, কিন্তু যেহেতু ওনার শিশুটি খূব ছোট, তাই তিনি কোনও মেহেন্দি লাগাননি। সুনিতাজি এবং মীরা কাপুরও এই অনুষ্ঠানে হাতে মেহেন্দি লাগিয়েছেন।

এই বারই প্রথম ‘করওয়া চৌথে’র ব্রত পালন করবেন টেলি-সিরিয়াত খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। গত বছরের ডিসেম্বরেই ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী । অঙ্কিতা জানিয়েছেন, স্বামীর মঙ্গলকামনায় তিনি নির্জলা উপবাস করবেন। তিনি আরও বলেন, “ভিকি আমায় উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেখি, ও আমার জন্য কী উপহার নিয়ে আসে”।

একইভাবে এই বছরই প্রথম ‘করওয়া চৌথ’ ব্রত পালন করছেন ‘কুণ্ডলী ভাগ্য’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী মৌনী রায়ও । অভিনেত্রী মৌনী রায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেহেন্দি পরা হাতের ছবি পোস্ট করে লেখেন, “স্বামীর জন্য উপবাস করা সর্বদাই আলাদা একটা অনুভূতির জন্ম দেয়”।

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের