স্ত্রীর প্রতি ভালবাসা, ‘করওয়া চৌথ’ পালনে সামিল বলি নায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে করওয়া চৌথ। এই দিনে বিবাহিতা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে নির্জলা উপবাস পালন করেন। এবং সন্ধ্যা বেলা চাঁদ দেখে স্বামীর হাতে জল পান করে উপবাস ভঙ্গ করেন। বলিউডে প্রতিবছর ধুমধাম করে এই উৎসব পালিত হয়। তবে মহিলা সেলিব্রিটিদের পাশাপাশি বলিউডে এমন কিছু স্বামী আছেন যারা তাদের স্ত্রীর মঙ্গল কামনায় এবং সাত জন্ম স্ত্রীকে আগলে রাখার শপথ নিয়ে করওয়া চৌথের(Karwa chouth) ব্রত পালন করেন।

স্ত্রীর সঙ্গে করওয়া চৌথের ব্রত পালন করে আসছেন অভিষেক বচ্চনও। এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ সংস্থাকে অভিষেক জানিয়েছিলেন, ঐশ্বর্যর মঙ্গলকামনায় তিনি এই উপবাস পালন করেন। সারাদিন উপবাস করে থাকার পর রাতে ঐশ্বর্যের সঙ্গেই উপবাস ভঙ্গ করেন জুনিয়র বচ্চন।

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। দুজনের কেউই একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশে কোন খামতি রাখতে চান না। দীপিকা প্রতি বছরই রণবীরের মঙ্গলকামনায় করওয়া চৌথের ব্রত পালন করেন। তবে দীপিকার সঙ্গেই প্রতিবছর এই ব্রত পালন করেন রনবীরও। এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে রণবীর জানিয়েছিলেন, তিনি নিজের জীবন এবং ভালবাসার দীপিকার মঙ্গল কামনায় করওয়া চৌথ পালন করেন।

দীপিকা রণবীরের মতই বলিউডের অন্যতম সেরা লাভ বার্ড বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিরাট অনুষ্কাও কখনোই একে অপরের প্রতি ভালোবাসার কমতি রাখতে রাজি নন। প্রতিবছর করওয়া চৌথে অনুষ্কার সঙ্গেই উপবাস রাখেন বিরাট স্ত্রীর মঙ্গল কামনায় এবং তাকে সাত জন্ম আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে এই ব্রত পালন করেন বিরাট।

বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল শিল্পা শেট্টি। প্রতিটি উৎসব অনুষ্ঠান জাকজমকের সঙ্গে পালন করেন শিল্পা। বাদ পড়ে না করওয়া চৌথের রীতিও। তবে শুধু শিল্পা একা নন, অভিনেত্রীর সঙ্গে তার স্বামী রাজ কুন্দ্রাও করওয়া চৌথের উপবাস পালন করেন।

পাশাপাশি স্ত্রী তাহিরার সঙ্গে আয়ুষ্মান খুরানাও প্রতিবছর এই উপবাস পালন করে আসছেন। স্ত্রী তাহিরার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেই আয়ুষ্মান এই উপবাস পালন করেন। উল্লেখ্য ২০১৮ সালের তাহিরা গুরুতর অভাবে অসুস্থ হয়ে পড়ার পর থেকেই আয়ুষ্মান তার মঙ্গল কামনায় এই উপবাস পালন করে আসছেন।

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের